সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

Logo
Add Image
Pic

নিজস্ব প্রতিনিধি:
শতাব্দীর প্রাচীন ঐতিহ্য আর নিপুণ কারুশিল্পের সমন্বয়ে তৈরি টাঙ্গাইল শাড়ী এবার ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনয়ন পেয়েছে। 

 

ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতির পর আন্তর্জাতিক এই মর্যাদা তাঁতপল্লীকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। নকশা, বুননশৈলী আর আরামের জন্য বহুদিন ধরেই টাঙ্গাইল শাড়ি নারীদের প্রথম পছন্দ। এই মনোনয়ন তাঁতশিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলোর কাছে নতুন আশার আলো জ্বালিয়েছে।

 

টাঙ্গাইলের বিভিন্ন তাঁতপল্লীতে একসময় উৎসবের আগে দিনরাত সমান তালে বেজে উঠত তাঁতের খটখট শব্দ। কারিগররা রঙিন সুতা রাঙিয়ে হাতে বুনতেন বিখ্যাত টাঙ্গাইল শাড়ি। কিন্তু আধুনিক পোশাকের দাপট, কাঁচামালের দাম বৃদ্ধি এবং পৃষ্ঠপোষকতার অভাবে সেই ব্যস্ততা আজ অনেকটাই হারিয়ে গেছে। তাঁত ব্যবসায়ীরা জানান, প্রায় ৮০ শতাংশ তাঁত ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, বাকি ২০ শতাংশ কোনোমতে টিকে আছে।

 

তাঁতিরা মনে করেন, ইউনেসকোর মনোনয়ন নিঃসন্দেহে বড় অর্জন, তবে এর সুফল পেতে হলে প্রয়োজন সরকারি নজরদারি ও সহায়তা। তাঁদের ভাষায়, “শিল্পটা টিকে রাখতে হলে এখনই উদ্যোগ নিতে হবে, না হলে ঐতিহ্য স্বীকৃতি পেলেও তাঁত পল্লীগুলো আর আগের জায়গায় ফিরবে না।” নারী শ্রমিকরাও এই শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। কেউ সুতা কাটেন, কেউ চরকা ঘোরান, আবার পুরুষ কারিগরদের সঙ্গে মিলে বুননেও সহযোগিতা করেন।

 

২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়ি জিআই পণ্য হিসেবে ঘোষণা পায়। তার আগেই ভারত এই শাড়ির ওপর জিআই দাবি তোলায় দেশে আলোচনার জন্ম হয়। বাংলাদেশ আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর সেটি শুধু শিল্পের মর্যাদাই বাড়ায়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনে টাঙ্গাইল শাড়িকে প্রতিষ্ঠিত করেছে।

 

কারিগররা বলছেন, টাঙ্গাইল শাড়ি শুধু উৎসব বা ঐতিহ্যের অংশ নয়, এটি শত শত পরিবারের জীবিকা। সস্তা, মেশিন বোনা শাড়ির প্রতিযোগিতা তাদের সমস্যায় ফেলছে। নতুন প্রজন্মের অনেকেই আর এই পেশায় আসতে চাইছে না। এর মধ্যেই ইউনেসকোর মনোনয়ন তাঁতপল্লীতে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। তাঁতিরা আশাবাদী, আন্তর্জাতিক স্বীকৃতি তাদের কারুশিল্পকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সহায়ক হবে।
 

Pic

টাঙ্গাইল দর্পণ আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতে ক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। শনিবার মধ্যরাতে গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে বিধ্বংসী আগুনের জেরে মৃত্যু হয়েছে ২৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নাইটক্লাবের ম্যানেজার। ইতিমধ্যেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপিত দ্রৌপদী মুর্মু এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। 


নাইট ক্লাবটি বাগা সি-বিচ সংলগ্ন এলাকায় অবস্থিত, যা গোয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওই নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ইতিমধ্যেই ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় যে বা যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন বলে জানান তিনি।


রবিবার সকালে গোয়া পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পর্যটক ছিলেন, ১৪ জন ওই নাইটক্লাবের কর্মী। এখনও পর্যন্ত সাত জনকে শনাক্ত করা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ক্লাবটির একতলায় যেখানে পর্যটকরা নাচ-হুল্লোড়ে মেতেছিলেন, প্রথমে সেখানে আগুন দেখা যায়। পরে তা ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে খবর, রবিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতরা গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।


পুলিশ সূত্রে খবর, বেসমেন্টের রান্নাঘরে আটকে পড়া ২৫ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পর্যটক রয়েছেন। দমকল সূত্রে খবর, বেশির ভাগেরই মৃত্যু হয়েছে ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে। তাঁদের মধ্যে ১৪ জন হোটেলের কর্মী, চার জন পর্যটক এবং স্থানীয় কয়েক জন। ১৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ঘটনার উপর নজর রাখছি। ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ তিনি আরও বলেন,  ‘গোয়ার এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্লাবে পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। দোষীদের রেয়াত করা হবে না।’


ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা করবে রাজ্য সরকার।’ মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র।

 

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করছে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। খুবই মর্মান্তিক ঘটনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
 

Pic

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
দেশের রাজনৈতিক অস্থিরতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিন দল মিলে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন এই মঞ্চের নাম দিয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। 

 

আজ রোববার ৭ ডিসেম্বর, ২০২৫ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

 

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত দেড় বছরে সংস্কার প্রক্রিয়ার পথে নানা বাধা এসেছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন শক্তি পরিবর্তনকে আটকে রাখার চেষ্টা করেছে। তিনি জানান, সেই অবস্থায় তিন দল সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। নাহিদ ইসলাম নতুন জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

 

সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, অভ্যুত্থানের পর যেসব প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তরুণদের পরিবর্তনের আকাঙ্ক্ষাও অনেক ক্ষেত্রেই অপূর্ণ রয়ে গেছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এই নতুন যাত্রা। তার ভাষায়, পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি, নতুনরা চ্যালেঞ্জ করেছিল বলেই সেই পরিবর্তন এসেছে।

 

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, কেবল তিন দলই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে না, বরং আরও অনেক শক্তিই এই প্রত্যাশার অংশীদার। চব্বিশের অভ্যুত্থান টিকে থাকবে কিনা তা নির্ভর করছে সংস্কারের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন হয় তার ওপর।

 

ঘোষণায় জানানো হয়, জোটটি শুধু নির্বাচনী সমন্বয় নয়, রাজনৈতিক জোট হিসেবেও কাজ করবে। আলোচনার ভিত্তিতে আরও কয়েকটি দল যুক্ত হতে পারে বলে জানান আয়োজকেরা। আগামী নির্বাচনে জোটভুক্ত দলগুলো একসঙ্গে কাজ করতে এবং একই প্রতীকে নির্বাচন করতে আগ্রহী বলে নাহিদ ইসলাম জানান। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি মনে করে গায়ের জোরে কিংবা ধর্মীয় আবেগ ব্যবহার করে নির্বাচনে জয়ী হবে, তারা সফল হবে না।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিনসহ আরও অনেকে। আয়োজকেরা বলেন, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোটের যাত্রা।
 

Pic

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের মূল্য লিটারে ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

 

আজ রোববার (৩০ নভেম্বর, ২০২৫) এক বার্তায় নভেম্বর শেষে ডিসেম্বর মাসের জন্য এই নতুন সমন্বিত মূল্য ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী নতুন দর সোমবার, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

 

নতুন নির্ধারিত দরে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা। অকটেনের দাম ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১৬ টাকা করা হয়েছে। দেশের বাজারে মাসভিত্তিক স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার অংশ হিসেবে এই সমন্বয় করা হয়েছে।

 

মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারের ওঠানামা অনুযায়ী দেশের বাজারে প্রতি মাসে তেলের দাম সমন্বয় করা হচ্ছে সংশোধিত প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে। এ ব্যবস্থার লক্ষ্য হলো তুলনামূলক সাশ্রয়ী দরে জ্বালানি তেল সরবরাহ করা এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখা। গত বছরের মার্চ থেকে সরকার এই স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ কার্যক্রম চালু করে, যার নির্দেশিকা প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি।

 

এ নির্দেশিকায় উল্লেখ করা হয় ব্যক্তিগত যানবাহনে ব্যবহারের কারণে অকটেন ও পেট্রোলকে বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য হিসেবে ধরা হয়, ফলে এগুলোর দাম ডিজেলের তুলনায় বেশি রাখা হয়। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। অন্যদিকে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের সমন্বয় প্রস্তাবও কমিশনের কাছে রয়েছে।

 

নভেম্বর শেষে ঘোষিত এই সমন্বয় ডিসেম্বর মাসে পরিবহন খরচ, শিল্পখাত ও নিত্যপণ্যের বাজারে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। মন্ত্রণালয় অবশ্য জানায় তাদের লক্ষ্য বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছ ও নিয়মিত মূল্য নির্ধারণ নিশ্চিত করা।
 

আলোচিত খবর

Pic

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শাহজাহান রোডের একটি বাসায় ঘটেছে মর্মান্তিক হত্যাকাণ্ড। মালাইলা আফরোজ (৪৮) নামে এক নারী ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর নিহতদের বাসার গৃহকর্মী পলাতক রয়েছে, এ থেকে আশঙ্কা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে।

 

জানা গেছে, নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণি শিক্ষার্থী ছিল। 

 

বিষয়টি নিশ্চিত করে সোমবার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি। নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।”

 

ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

 

পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
 

Pic

টাঙ্গাইল দর্পণ আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতে ক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। শনিবার মধ্যরাতে গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে বিধ্বংসী আগুনের জেরে মৃত্যু হয়েছে ২৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নাইটক্লাবের ম্যানেজার। ইতিমধ্যেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপিত দ্রৌপদী মুর্মু এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। 


নাইট ক্লাবটি বাগা সি-বিচ সংলগ্ন এলাকায় অবস্থিত, যা গোয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওই নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ইতিমধ্যেই ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় যে বা যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন বলে জানান তিনি।


রবিবার সকালে গোয়া পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পর্যটক ছিলেন, ১৪ জন ওই নাইটক্লাবের কর্মী। এখনও পর্যন্ত সাত জনকে শনাক্ত করা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ক্লাবটির একতলায় যেখানে পর্যটকরা নাচ-হুল্লোড়ে মেতেছিলেন, প্রথমে সেখানে আগুন দেখা যায়। পরে তা ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে খবর, রবিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতরা গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।


পুলিশ সূত্রে খবর, বেসমেন্টের রান্নাঘরে আটকে পড়া ২৫ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পর্যটক রয়েছেন। দমকল সূত্রে খবর, বেশির ভাগেরই মৃত্যু হয়েছে ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে। তাঁদের মধ্যে ১৪ জন হোটেলের কর্মী, চার জন পর্যটক এবং স্থানীয় কয়েক জন। ১৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ঘটনার উপর নজর রাখছি। ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ তিনি আরও বলেন,  ‘গোয়ার এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্লাবে পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। দোষীদের রেয়াত করা হবে না।’


ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা করবে রাজ্য সরকার।’ মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র।

 

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করছে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। খুবই মর্মান্তিক ঘটনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
 

Pic

ফাতিহা আয়াত

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত Hi-Lingua Language Competition' এ বিশ্বব্যাপী প্রতিযোগীদের মাঝে নিজের অসাধারণ ভাষাগত দক্ষতার প্রমাণ রেখে Beginner, Mover, Runner,Flyer এর মত চারটি চ্যালেঞ্জিং রাউন্ড অতিক্রম করে সেমিফাইনালে ৩২৩ নম্বর পেয়ে বিশ্বব্যাপী ১৯তম স্থান অর্জন এবং গোল্ড মেডেল জয় করেছে Faatiha Aayat, আলহামদুলিল্লাহ।

 

ইতোমধ্যে #IELTSBandScore 8.5 এবং #SATTotalScore 1450 অর্জনের পর এবারের এ বিজয় তার আন্তর্জাতিক দক্ষতার আরেকটি মূল্যবান স্বীকৃতি। Faatiha Aayat এই এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত।

 

এটা আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। বাংলাদেশের জন্য এ এক নতুন দিগন্তের সূচনা, যেখানে ভাষার শক্তিতেই বিশ্বজয়ের স্বপ্ন বুনছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
 

Pic

"বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন এবং ৭১ এর  শহীদানদের স্মরণ করুন আর বাংলাদেশের বিজয়কে বুকে ধারণ করুন’

সাফওয়ান মনসুর, কার্ডিফ, ওয়েলস থেকে:
"ডিসেম্বর মাস, বাংলাদেশের বিজয়ের মাস। বিশ্বের যেখানেই থাকুন, বিজয়ের মাসে বিজয়ফুল পরুন, বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন এবং একাত্তরের শহীদানদের স্মরণ করুন আর বাংলাদেশের বিজয়কে বুকে ধারণ করুন’ এই স্লোগানের মাধ্যমে ও  দীপ্ত শপথে  ডিসেম্বর মাসের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিশ্বের সর্বত্র মুক্তিযুদ্ধের গল্পবলা এবং প্রতিদিন বিজয়ফুল পরার আহ্বান জানিয়ে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে বিজয়ফুল কার্যক্রম।

 

বিগত ১৮ বছর ধরে যুক্তরাজ্যের  বিভিন্ন শহরের  ন্যায়  প্রতি বছরের মতো এবার ও ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে বাংলা স্কুলে বিজয়ফুল কর্মসূচি-২০২৫ এর  শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

 

গত ১ ডিসেম্বর সোমবার ১২টা-১মিনিটের সময় বিপুল উৎসাহ–উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে  বিজয়ফুল কর্মসূচির ওয়েলসের  উজ্জীবক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত এই পোগ্রামে  ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ দেশাত্মবোধক এই কলিকে হৃদয়ে ধারণ করার  মাধ্যমে একে অপরকে বিজয়ফুল পরানোর মধ্য দিয়ে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন করেন কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ্।

 

শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব শাহ আতাউর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই  পোগ্রামে বক্তব্য রাখেন আনহার মিয়া, কাওসার হোসেন, শেখ মোহাম্মদ আনোয়ার, আলহাজ্ব তৈমুছ আলী, আনসার মিয়া, ভিপি সেলিম আহমদ, আসকর আলী, শাহ গোলাম কিবরিয়া, সৈয়দ জুয়েলুর রহমান, এম এ রউফ, আবুল কালাম মুমিন, রকিবুর রহমান, মোহাম্মদ বদরুল মনসুর, ও সৈয়দ রুহেল রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

 

এদিকে কার্ডিফের বাংলা স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ও বিভিন্ন গ্রোসারি শপ ও রেষ্টুরেন্ট - টেকওয়ে নানা ব্যাবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে মানুষের মাঝে বিজয় ফুল পরিয়ে দেওয়া হয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন। 

 

মহান শহীদানদের স্মৃতি বহন করে, বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে যে স্বপ্ন নিয়ে আজ থেকে ১৮ বছর আগে ২০০৭ সালে বৃটেন থেকে শুরু করা হয়েছিলো বিজয় ফুল কর্মসূচী, সেই যাত্রা এখনও অব্যাহত আছে নতুন প্রত্যয়ে। 

 

১৯৭১-এর মুক্তিযুদ্ধের বীরগাঁথা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গড়ে ওঠা এই কর্মসূচী আমাদের জাতীয় চেতনাকে প্রতি বছর নতুন করে জাগিয়ে তোলে বলে উল্লেখ করে কার্ডিফ শাহজালাল বাংলা স্কুল কমিটি ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি  এবং বিজয়ফুল কর্মসূচির উজ্জীবক মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাংলাদেশ থেকে  দূরে থাকলেও হৃদয়ের মাটিতে আমরা আজও সেই রক্তঝরা একাত্তরকে ধারণ করে আছি। ১লা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত আমরা সবাই বুকে পরিধান করবো বিজয় ফুল শুধু প্রতীক হিসেবে নয়, বরং এক অঙ্গীকার হিসেবে। অঙ্গীকার, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মানবিকতা, সাম্য, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িকতা ধরে রাখার। অঙ্গীকার, নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানানো এবং মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা এগিয়ে নেওয়া হোক আমাদের দীপ্ত শপথ। 

 

সভায় অন্যান্য বক্তারা আগামী ১৬ ই ডিসেম্বর  মহান বিজয় দিবসের আলোচনা সভা, ও বিজয়ফুল কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
 

Add

Site Counter

Online

81

Total

34k

Pic

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ ০৭ নভেম্বর, ২০২৫ রোববার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক ছিলেন।

 

মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, টাঙ্গাইলের শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ইতিবাচক সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা আমাদের কাজে দিক নির্দেশনা দেবে। টাঙ্গাইলকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

 

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত এসপিকে স্বাগত জানিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং গণমাধ্যমের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান।
 


Pic

নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে গোপালপুর উপজেলা শিক্ষক একাদশ ও ভূঞাপুর উপজেলা শিক্ষক একাদশের মধ্যে এক জমজমাট টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ ৬ ডিসেম্বর, ২০২৫ শনিবার বিকেলে গোপালপুরের নারুচী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সোনালী লাইফ ইন্স্যুেরন্স পিএলসির টাঙ্গাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর নাজমুল হক জামিল।


অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক, স্ট্যান্ডার্ড ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা মোঃ আলম মন্ডল, বিএনপি নেতা আব্দুল মোন্নাফ সোহেল। এছাড়া গোপালপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


টসে জিতে গোপালপুর উপজেলা শিক্ষক দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে ভূঞাপুর উপজেলা শিক্ষক একাদশ নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে গোপালপুর উপজেলা শিক্ষক একাদশ ১৪ ওভার ৫ বলেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় এবং ৫ উইকেটের ব্যবধানে বিজয় অর্জন করে।


খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোনালী লাইফ ইন্স্যুেরন্স পিএলসির টাঙ্গাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রধান অতিথি মীর নাজমুল হক জামিল। এসময় তিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি, এবি পার্টিসহ তিন দলের নতুন জোট ঘোষণা

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
দেশের রাজনৈতিক অস্থিরতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিন দল মিলে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন এই মঞ্চের নাম দিয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। 

 

আজ রোববার ৭ ডিসেম্বর, ২০২৫ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

 

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত দেড় বছরে সংস্কার প্রক্রিয়ার পথে নানা বাধা এসেছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন শক্তি পরিবর্তনকে আটকে রাখার চেষ্টা করেছে। তিনি জানান, সেই অবস্থায় তিন দল সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। নাহিদ ইসলাম নতুন জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

 

সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, অভ্যুত্থানের পর যেসব প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তরুণদের পরিবর্তনের আকাঙ্ক্ষাও অনেক ক্ষেত্রেই অপূর্ণ রয়ে গেছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এই নতুন যাত্রা। তার ভাষায়, পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি, নতুনরা চ্যালেঞ্জ করেছিল বলেই সেই পরিবর্তন এসেছে।

 

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, কেবল তিন দলই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে না, বরং আরও অনেক শক্তিই এই প্রত্যাশার অংশীদার। চব্বিশের অভ্যুত্থান টিকে থাকবে কিনা তা নির্ভর করছে সংস্কারের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন হয় তার ওপর।

 

ঘোষণায় জানানো হয়, জোটটি শুধু নির্বাচনী সমন্বয় নয়, রাজনৈতিক জোট হিসেবেও কাজ করবে। আলোচনার ভিত্তিতে আরও কয়েকটি দল যুক্ত হতে পারে বলে জানান আয়োজকেরা। আগামী নির্বাচনে জোটভুক্ত দলগুলো একসঙ্গে কাজ করতে এবং একই প্রতীকে নির্বাচন করতে আগ্রহী বলে নাহিদ ইসলাম জানান। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি মনে করে গায়ের জোরে কিংবা ধর্মীয় আবেগ ব্যবহার করে নির্বাচনে জয়ী হবে, তারা সফল হবে না।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিনসহ আরও অনেকে। আয়োজকেরা বলেন, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোটের যাত্রা।
 

তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
আজ ০৬ নভেম্বর, ২০২৫ শনিবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানিয়েছেন তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

 

আমীর খসরু মাহমুদ বলেন, “তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সবকিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন।”

 

খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চুড়ান্ত। 

 

তিনি মনে করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে ভালো ফল করবে। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় আছেন। এমন পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেওয়ার এই ঘোষণা রাজনীতিতে তাদের দৃঢ়তার বহিঃপ্রকাশ।

 

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

 

খুব শিগগিরই জোটের প্রার্থী চুড়ান্ত করা হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

 

এদিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। 

 

তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেইভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমন্টে হচ্ছে। তারাই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে।
 

টাঙ্গাইলে আজ গণসংহতি আন্দোলনের সমাবেশ ও মাথাল মিছিল

নিজস্ব প্রতিনিধি:
আজ ৬ নভেম্বর, ২০২৫ শনিবার টাঙ্গাইলে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য দাবি ও হিস্যা আদায়ের লক্ষ্যে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ ও মাথাল মিছিল করবে গণসংহতি আন্দোলন। 

 

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এতে আরও উপস্থিত থাকবেন টাঙ্গাইল-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি, জেলা সদস্য সচিব ফারজানা জেসমিন ও টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদসহ স্থানীয় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। 

 

এ কর্মসূচির আয়োজকরা জানান, শ্রমিক-কৃষক ও প্রান্তিক মানুষের ন্যায্য সুবিধা প্রতিষ্ঠার দাবি জানাতে ও বৃহত্তর জনমত গড়ে তুলতে এই সমাবেশ ও মাথাল মিছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

Pic

ব্রিটিশ কাউন্সিলের ‘ওয়াও – উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ গ্র্যান্টস ২০২৫–২০২৬ -এর আবেদন গ্রহণ শুরু

লিঙ্গ-বৈষম্যের বৈশ্বিক সংকট মোকাবিলায় কাজ করছেন বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থানরত এমন শিল্পী এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের শিল্প ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আবেদন করার আহ্বান

ঢাকা, ০২  নভেম্বর, ২০২৫

উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) গ্রান্টস ২০২৫ -এ আবেদন গ্রহণ শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল। বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থানরত শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলির জন্য দুই ধরনের গ্রান্ট প্রদানের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।  শিল্প, সংস্কৃতি, লৈঙ্গিক সমতা এবং  সমকালীন সমাজের নানা বিষয় নিয়ে প্রস্তাবনা পাঠানো যাবে আগামী  ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত। এছাড়াও আগ্রহী আবেদনকারীদের জন্য ব্রিটিশ কাউন্সিল একটি ইনফরমেশন ওয়েবিনারের আয়োজন করেছে যা আয়োজিত হবে আগামী বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়)। এ সম্পর্কে বিস্তারিত জানতে এবং ওয়েবিনারে নিবন্ধন করতে ভিজিট করুন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ওয়েবসাইট।

 

বিশ্বজুড়েই লৈঙ্গিক সমতা অর্জন করা জরুরি এবং অর্জন সম্ভবও, এ বিশ্বাস নিয়ে কাজ করে বৈশ্বিক উদ্যোগ ‘ওয়াও-উইমেন অফ দ্য ওয়ার্ল্ড।’ ২০১৭ সালে প্রথমবারের মত বাংলাদেশে আয়োজিত হয় ওয়াও।  বিভাগীয় পর্যায়ে আয়োজিত এই ‘ওয়াও ফেস্টিভ্যাল’ পর্যায়ক্রমে ২০১৯ সালে ঢাকায় জাতীয় উৎসব হিসেবে আয়োজিত হয়। এবারের ‘ওয়াও বাংলাদেশ ২০২৫–২০২৬’ -এর জন্য শিল্পী এবং সাংস্কৃতিক কর্মী ও সংগঠনগুলোকে শিল্পমাধ্যমে অথবা সাংস্কৃতিক কাজ বা উদ্যোগের মাধ্যমে লৈঙ্গিক সমতা নিয়ে কাজ করবে এমন প্রকল্পের প্রস্তাব পাঠানোর আহ্বান জানানো হচ্ছে; যেখানে এই থিমগুলির এক বা একাধিক থাকতে হবেঃ ১) চলচ্চিত্র, চলমান চিত্র ও মিডিয়া অ্যাস্থেটিকস; ২) হাইপারঅবজেক্ট মিটস হাইপারঅবজেক্ট: লৈঙ্গিক সমতা এবং জলবায়ু নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ; ৩) স্টেম (STE(A)M): বিজ্ঞান, প্রযুক্তি, (শিল্পকলা), প্রকৌশল ও গণিত। 

 

ঘোষিত দুইটি আহবানের মধ্যে প্রথমটি হল ‘ওয়াও বাংলাদেশ কমিশন্স ২০২৫’। এই আহবান যুক্তরাজ্যে কিংবা বাংলাদেশে অবস্থানরত শিল্পী, শিল্পীদল কিংবা শিল্প-সংক্রান্ত প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ বারো হাজার পাউণ্ড (বাংলাদেশী টাকা সমমূল্য) অনুদান প্রদান করবে, যেন নির্বাচিতরা শিল্পকর্ম, প্রদর্শনী, পারফরমেন্স বা প্রদর্শনীমূলক কর্মসূচি তৈরি, প্রযোজনা ও উপস্থাপন করতে পারে।

 

অন্যদিকে, দ্বিতীয় আহবান ‘ওয়াও বাংলাদেশ চ্যাপ্টারস ২০২৬’- শুধুমাত্র চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও সিলেটভিত্তিক শিল্পী সংগঠনগুলোর জন্য, যেন তারা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্টের মধ্যে যে কোনো একদিন দিনব্যাপী ‘ওয়াও বাংলাদেশ চ্যাপ্টার’-এর আয়োজন করতে পারে। এ বিভাগে সর্বোচ্চ তেইশ হাজার পাউন্ড (বাংলাদেশী টাকা সমমূল্য) পর্যন্ত গ্রান্ট প্রদান করা হবে। প্রতিটি বিভাগে একাধিক গ্রান্ট প্রদান করা হবে। 

 

এই গ্রান্ট সকল সাংস্কৃতিক ও শিল্পক্ষেত্রের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের আহ্বান জানানো হচ্ছে তাদের যৌথ কাজের ভিত্তিতে ‘ওয়াও বাংলাদেশ ২০২৫-২০২৬’ -এর নির্ধারিত বিষয় ও প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে জনসাধারণের জন্য প্রদর্শনী, আলোচনা ও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা প্রকল্পের প্রস্তাবে উল্লেখ করার।  


ওয়েবিনারে নিবন্ধন করতে, আবেদনের যোগ্যতা সম্পর্কে জানতে ও আবেদন নির্দেশিকা পড়তে এবং আবেদন করতে ভিজিট করুন: https://www.britishcouncil.org.bd/en/programmes/arts 


বাংলাদেশে ওয়াও এর যাত্রা সম্পর্কে জানতে ভিজিট করুনঃ   https://www.britishcouncil.org.bd/en/programmes/arts/wow-women-world 
 

Pic

নারী ফুটবল অঙ্গনে বিশেষ ভূমিকা রাখছেন কামরুন্নাহার মুন্নি

টাঙ্গাইলের কামরুন্নাহার মুন্নি একজন স্কুল শিক্ষক। সেই সাথে তিনি সফল নারী ফুটবল কোচ এবং দেশের ক্রীড়াঙ্গনের এক অনুকরণীয় ব্যক্তিত্ব। 

 

মুন্নি শুধু ফুটবল প্রশিক্ষণই দেন না, বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা নিয়েও কাজ করেন। তিনি মেয়েদের খেলাধুলার মাধ্যমে ক্ষমতায়ন করতে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করতেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

 

সেই লক্ষ্যে ২০১০ সালে তিনি টাঙ্গাইল শহরের বেড়াডোমায় মোনালিসা উইমেন স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেন এবং মেয়েদের ফুটবল প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি বাল্যবিবাহের বিরুদ্ধেও কাজ করেছেন। 

 

কামরুন্নাহারকে নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র ৭৪তম কানচলচ্চিত্র উৎসবে বাণিজ্যিক শাখায় ‘মার্সে দ্য ফিল্ম’-এ নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করে। প্রামাণ্যচিত্রটির কারণে কামরুন্নাহারের বাল্যবিয়ে ঠেকানোর কথা দেশ পেরিয়ে বিশ্বের কাছে পৌঁছে গেছে।

 

মোনালিসা উইমেন স্পোর্টস একাডেমিতে আলাপকালে সমাজের ‘প্রতিকূল’ পরিবেশের বিরুদ্ধে ‘সংগ্রাম’ চালিয়ে যাবার গল্পই তুলে ধরেন মুন্নি।

 

কামরুন্নাহার মুন্নি জানান, সদ্য কৈশোরে পা দেওয়া মেয়েদের হঠাৎ বিয়ে হয়ে যাচ্ছিল। যে বয়সে মেয়েদের লেখাপড়া আর হাসি খেলায় মেতে থাকার কথা, সেই বয়সে তাদের ধরতে হচ্ছিল সংসারের হাল। নিজ ছাত্রীদের এমন পরিণতি দেখে স্কুলশিক্ষিকা কামরুন্নাহার মুন্নি তাদেও জন্য কিছু করার উদ্যোগ গ্রহণ করেন। তাই বাল্যবিয়ে ঠেকানোর কৌশল হিসেবে ছাত্রীদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।

 

পেশায় শিক্ষিকা কামরুন্নাহার নারীদের ফুটবলে ‘বিপ্লব ঘটানো’ এবং ‘বাল্যবিবাহ রোধে’ সমানতালে কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষণ দিয়ে এরই মধ্যে অনেক মেয়ের জীবনের গতিপথে পরিবর্তন এনেছেন। পুরুষদের পাশাপশি নারীদের ফুটবল খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি প্রায় ৩৮ জন নারীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেছেন। এই এডাডেমিতে ৪৭  জন মেয়ে ফুটবল প্রশিক্ষণ নিয়েছে। এই একাডেমির ছাত্রী হিসেবে বর্তমানে বয়স ভিত্তিক ও সিনিয়র টিমে ৪ জন ফুটবলার রয়েছেন। তারা হলেন রিতু আক্তার,মারিয়াম বিনতে আন্না,আলমিনা আক্তার  ও রুপা আক্তার। বর্তমানে একাডেমির ছাত্রী সংখ্যা ৩৫ জন।

 

মোনালিসা উইমেন স্পোর্টস একাডেমিকে আর্থিকভাবে সহযোগিতা করছেন কামরুন্নাহারের স্বামী আনোয়ার সাদাত উজ্জ্বল ও টাঙ্গাইলের ব্যবসায়ী মির্জা মাসুদ রুবেল।

 

মুন্নি আরও জানান, ২০১০ সালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় স্কুলের শিশু-কিশোরদের নিয়ে নানা খেলাধূলার আয়োজন করতেন। ২০১২ সালে ‘টাঙ্গাইল প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে’ এক বছরের জন্য প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে স্কুলে ফিরে গিয়ে দেখেন অনেক মেয়েই নেই, কারণ তাদের বিয়ে হয়ে গেছে। 

 

কিছুদিন পর বাল্যবিয়ের শিকার এক ছাত্রীর সঙ্গে তার দেখা হয়। তার কাছ থেকে জানতে পারেন, ছোট ছোট মেয়েদের বাল্যবিয়ের ঘটনা। তখনই তিনি মেয়েদের বাল্যবিয়ে থেকে রক্ষা করার সিদ্ধান্ত নেন। যেহেতু বিষয়টা সামাজিক ব্যাধিতে রুপ নিয়েছে, তাই কীভাবে মেয়েদের রক্ষা করা যায় তা নিয়ে কাজ শুরু করেন।

 

এক্ষেত্রে বিভিন্ন সমস্যা তার সামনে ছিলো- বিশেষ কওে সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদেও নিয়ে যেকোন কাজ করা অনেক সময়ই কঠিন। তার উপর মেয়েদের ফুটবল খেলায় আগ্রহী কওে তোলা মানে সমাজের রেওয়াজের বিরুদ্ধে যাওয়া। তারপরও তিনি দৃঢ় সংকল্প নিয়ে মেয়েদের ফুটবল শেখাতে থাকেন। সে সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মেয়েদের নিয়ে ফুটবল দল গঠন করা হয়। তিনিও তার স্কুলে ফুটবল দল গঠন করেন।

 

২০১৬ সালের ফেব্রুয়ারিতে কামরুন্নাহার টাঙ্গাইল শহরের ‘উত্তরণ শিশু শিক্ষালয়ে’ বদলি হয়ে আসেন। এরপর উপজেলা ও জেলা পর্যায়ে দল গঠনসহ বিভিন্ন দায়িত্ব পান তিনি। এ সময় গ্রামের বিভিন্ন স্কুলের মেয়েদের ফুটবল খেলায় সম্পৃক্ত করতে থাকেন। কিন্তু দেখা যায়- অনেক পরিবার মেয়েদের খেলাধূলায় আসতে দিতে চাচ্ছে না।

 

অনেক দরিদ্র পরিবারের মেয়েরা নিয়মিত টাঙ্গাইলে এসে অনুশীলনে অংশও নিতে পারে না। সেই মেয়েদের নিজের বাসায় রেখে অনুশীলন করানোর ব্যবস্থা করেন। এক পর্যায়ে ‘মোনালিসা উইমেন স্পোর্টস একাডেমি’ গঠন করেন মুন্নী। এই একাডেমিতে নিয়মিত ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি তাদের সবার থাকা-খাওয়া ও অনুশীলনের সব দায়িত্বও নিজ কাঁধে তুলে নেন।

 

শুরুর দিকে নিজের আয়ের জমানো টাকা খরচ করে মেয়েদের প্রশিক্ষণ দিতেন মুন্নী। পরে এ কাজের স্বীকৃতি স্বরূপ ‘ডেইলি স্টার আনসাং উইমেন্স নেশন বিল্ডার্স’ পুরস্কার লাভ করেন। সেই পুরষ্কারের দুই লাখ টাকার পুরোটাই তিনি খরচ করেছেন তার একাডেমিতে।

 

মুন্নী বলেন, ২০১৯ সালের নভেম্বরে ভূঞাপুরের সপ্তম শ্রেণীর এক মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে মেয়েটির অভিভাবকের সঙ্গে দেখা করেন তিনি। তাদের বুঝিয়ে মেয়েটিকে নিজের একাডেমিতে নিয়ে যান। কিছুদিন পর শোনেন বিয়ে ভেঙে গেছে। মেয়েটি পরে বিকেএসপিতে প্রমীলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পায়।

 

কামরুন্নাহার মুন্নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অধীনে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বি ডিপ্লোমা কোচেস কোর্স শেষ করেছেন। এর আগে ‘সি’ লাইসেন্স কোর্স করেছেন। বিকেএসপিতেও করেছেন কোচেস কোর্স। মুন্নীর একাডেমির মেয়েদের নিয়ে গড়া টাঙ্গাইল জেলা দল ২০২১ সালে এবং ২০১৯ সালে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেণ্টে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়।

 

সর্বশেষ বাংলাদেশ গেমসে আনসারের হয়ে খেলেছেনে একাডেমির ফুটবলার সিরাত সাবরিন ও রূপা আক্তার। বাংলাদেশ গেমসে রৌপ্যজয়ী রাগবি দলের সবাই এই একাডেমির ছাত্রী । বিকেএসপিতে ভর্তির সুযোগওে পেয়েছেন আট নারী ক্যাডেট ফুটবলার। এ ছাড়া বিকেএসপির ফুটবলে স্বল্প মেয়াদি-দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন অন্তত ২৫ জন ছাত্রী।

 

৩৭ বছর বয়সী কামরুন্নাহার জানান, একাডেমির মেয়েরাই তার আদরের সন্তান, তাদের নিয়েই তার সব ভাবনা। মেয়েরা খেলতে চায়। কিন্তু অনেক পরিবার মেয়েদের খেলতে দিতে চায় না। তিনি মনে করেন, খেলার মাধ্যমেই বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব। খেলায় যুক্ত হলে মেয়েদের মধ্যে একটা নেতৃত্ববোধ তৈরি হওয়ার পাশাপাশি মনের সংকীর্ণতা দূর হয়।

 

ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে কামরুন্নাহার জানান, “বাল্যবিয়ে রোধ ও এবং ফুটবল নিয়ে চলমান কাজের প্রসার ঘটাতে চাই। প্রথম যখন মেয়েদের নিয়ে ফুটবল অনুশীলন শুরু করি, তখন অনেকেই বলতেন- এটা আমার পাগলামি। ধীরে ধীরে সফলতা আসছে।” এখন অনেকেই এটাকে আর পাগলামি মনে করে না। কোনো মেয়ের শিক্ষাজীবন যেন ঝরে না যায়, কাউকে যেন বাল্যবিয়ের শিকার হতে না হয় সেজন্য আজীবন কাজ করে যেতে চাই।”

 

মোহাম্মদ আনোয়ার সাদাত উজ্জ্বল বলেন, সুবিধাবঞ্চিত, বিদ্যালয়ে ঝরে পড়া মেয়েদের ফুটবল প্রশিক্ষণে কামরুন্নাহারের এ ইচ্ছেকে আমি সম্মান দেই। তার দৃষ্টিভঙ্গি ভালো, এটা ভালো লাগে। প্রথম প্রথম বিরক্ত হতাম। এখন আমিও উৎসাহ দেই এবং সহযোগিতা করার চেষ্টা করি। তার অবসর সময়কে সে সামাজিক সচেতনতার কাজে লাগায় সেটা আমারও ভালো লাগে। আগে পাগলামি মনে হলেও এখন সেটা, মনে হয় না। কারণ অনেক মেয়ে বাল্যবিবাহ থেকে মুক্ত হচ্ছে তার চেষ্টায়।

 

একাডেমির সভাপতি মির্জা মাসুদ রুবেল বলেন, কামরুন্নাহার সাধারণ জীবন-যাপনের বাইরে ভিন্নভাবে সমাজকে নিয়ে ভাবে। সে মেয়েদের আত্মপ্রত্যয়ী হতে এবং তাদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধ করতে কাজ করছে। বাল্য বিবাহের মতো সামাজিক সমস্যা রোধে তার এই উদ্যোগ সমাজের জন্য অনুপ্রেরণামূলক মনে করি।
 

Pic

তারুণ্য ও সৌন্দর্য বৃদ্ধিতে কফি পান সহায়ক হতে পারে!

টাঙ্গাইল দর্পণ লাইফস্টাইল ডেস্ক:
সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে কফি অন্যতম। প্রতিদিন মানুষের মধ্যে কফি খাওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। 

 

ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন অনুযায়ী, প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ১০ বিলিয়ন কিলোগ্রাম কফি পান করা হয়। কফির রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণও।

 

সম্প্রতি গবেষণায় উঠে এসেছে নারীরা নিয়মিত কফি পান করলে তারুণ্য ধরে রাখে। শরীর-মন থাকবে তরতাজা। এমনই চমকে দেওয়া তথ্য দিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাদের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন কফি পানের অভ্যাস নারীদের দীর্ঘায়ু এবং সুস্থ বার্ধক্যে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

 

বিগত ৩০ বছর ধরে প্রায় ৫০ হাজার নারীর উপরে এই গবেষণায় চালানো হয়। গবেষণায় দেখা গিয়েছে, ৫০ বছর বয়সে প্রতিদিন এক থেকে তিন কাপ ক্যাফেইনযুক্ত কফি পানকারী নারীরা বার্ধক্যে অনেকটা সুস্থ ছিলেন। তারা বড় কোনো অসুস্থতা ছাড়াই ছিলেন শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সুস্থ। কফি মস্তিষ্কের তীক্ষ্নতা, মনের জোর বাড়ায়, দীর্ঘস্থায়ী একাধিক জটিল রোগ থেকে দূরে রাখে।

 

৬০ বছর বা তার বেশি বয়সে কোনো গুরুতর দীর্ঘস্থায়ী রোগ, স্মৃতিশক্তির সমস্যা বা শারীরিক অক্ষমতা ছাড়াই জীবনযাপন করতে পেরেছেন এই নারীরা। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহকোষের ক্ষতি এবং প্রদাহ কমাতে সাহায্য করে। ক্যাফেইন ছাড়াও কফিতে থাকা অন্যান্য বায়োঅ্যাক্টিভ সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

 

গবেষণায় আরও বলা হয়েছে, কফির এই উপকারিতা শুধু ক্যাফেইনযুক্ত কফির ক্ষেত্রেই প্রযোজ্য। চা, ডিক্যাফ কফি বা কোলা জাতীয় অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয়তে এই উপকার পাওয়া যায়নি। বরং কোলা বা সফট ড্রিংক বেশি পান করলে সুস্থ বার্ধক্যের সম্ভাবনা হ্রাস পায়। কফিতে থাকা ক্যাফেইন বার্ধক্য রোধ করার পাশাপাশি কোষের ক্ষতি হওয়া আটকাতে সহায়তা করে। ডিএনএ মেরামত করে স্ট্রেস প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। প্রতিদিন কফি খেলে মেজাজ উন্নত হয় এবং স্মৃতিশক্তি বাড়ে ফলে মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। বিষণ্নতা বা অ্যালজাইমার রোগের মতো রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 

 

এছাড়া ফ্যাটি লিভার, লিভার ফাইব্রোসিস, লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারের ঝুঁকি কমায়। টিউলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লু কিও মনে করেন, সকালের দিকে কফি পান করা স্বাস্থ্যকর হতে পারে, তবে দিনের অন্যান্য সময় কফি পান করলে সুফল কমে যেতে পারে।

 

কফি থেকে দূর থাকবেন যারা
উচ্চ রক্তচাপ, হৃদরোগ, উদ্বেগ বা ঘুমের সমস্যা রয়েছে, তাদের অবশ্যই কফি খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। অতিরিক্ত ক্যাফেইন এই সমস্যাগুলো বাড়াতে পারে।
 

Pic

বয়স বাড়লেও সুস্থ জীবন চান? ৫০-এর পর এই ৫ নিয়ম মেনে চলুন 

টাঙ্গাইল দর্পণ লাইফস্টাইল ডেস্ক:

বর্তমান সময়ে ব্যস্ত জীবনে সুস্থ থাকা যেন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। মানসিক চাপ, ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবন-যাপন সব মিলিয়ে শরীর ও মনের উপর পড়ছে প্রচণ্ড নেতিবাচক প্রভাব। তবে প্রতিদিনের রুটিনে কিছু সহজ অভ্যাস যোগ করলেই দীর্ঘদিন সুস্থ জীবনধারণ করা সম্ভব।

 

কম-চাপের নিয়মিত ব্যায়াম করুন
বয়স ৫০ এর পর ভারী ব্যায়াম না করে সাঁতার, নিয়মিত হাঁটা, যোগব্যায়াম ও তাই চির মতো ধীর-গতির অনুশীলন উপকারী। এতে করে মাংসপেশি সক্রিয় থাকে, জয়েন্টে চাপ পড়ে না এবং মানসিক চাপও অনেক হ্রাস পায়।

 

সমাজ ও সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকুন
সমাজচ্যুতি ও একাকীত্ব... মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। নিয়মিত বন্ধুদের সঙ্গে দেখা করা, কমিউনিটি প্রোগ্রামে অংশ নেওয়া এবং স্বেচ্ছাসেবী কাজে যুক্ত থাকা মস্তিষ্ককে সচল রাখে।

 

প্রতিদিন মানসিক ব্যায়াম করুন
প্রতিদিন একটি ক্রসওয়ার্ড বা পাজল করলে মস্তিষ্ক সক্রিয় থাকে। গবেষণায় দেখা গেছে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক চর্চা স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তি ধরে রাখতে সাহায্য করে।

 

ধূমপানের অভ্যাস পরিত্যাগ করুন
ধূমপান থেকে হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারের ঝুঁকি অনেকগুণ বেড়ে যায়। এখনই এই ক্ষতিকর অভ্যাসগুলো ত্যাগ করলে শারীরিক সক্ষমতা বাড়বে এবং আয়ু দীর্ঘ হবে।

 

প্রোটিনসমৃদ্ধ খাদ্যাভ্যাস করুন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপেশি কমে যায়। ডিম, মাছ, বাদাম, দুধ ও লিন মাংস ও মুরগি -এই উপাদানগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে শরীর শক্তিশালী থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
 

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭