বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা ?

প্রকাশিত: ২০২৬-০৫-১৩ ২২:১৬:১৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে রাশেদা বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। 

 

আজ ১৩ মে. ২০২৬ বুধবার উপজেলার সদর ইউনিয়নের বোয়ালজান গ্রামে ঘটেছে ঘটনাটি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বসতঘরের দরজা বন্ধ পেয়ে তা ভেঙ্গে ঘরে ঢ়ুকে রাশেদার ঝুলন্ত লাশ দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। 

 

রাশেদার পরিবারের অভিযোগ, আসামী লিটন মিয়া একজন মাদক বিক্রেতা ও সেবক। সে প্রতিনিয়তই স্ত্রীর সঙ্গে সে ঝগড়া বিবাদ এবং মারধর করতো। ঘটনার আগের রাতেও সে স্ত্রীকে নানা ভাবে নির্যাতন করেছে। দেলদুয়ার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী লিটন মিয়াকে আটক করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭