বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও মেলেনি নিখোঁজ বিজয় চন্দ্র কোচের সন্ধান, চলছে উদ্ধার অভিযান

প্রকাশিত: ২০২৬-১০-২২ ১৮:৫২:৫৩

News Image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বংশাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবকের এখনো সন্ধান মেলেনি। নিখোঁজের পর ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো হদিস না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

বুধবার (২১ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদীতে পড়ে যান বিজয় চন্দ্র কোচ। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

 

নিখোঁজ বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।

 

নিখোঁজের খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন অংশে অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমা বিসর্জন শেষে ফেরার সময় বিজয় চন্দ্র কোচ নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। পরে ডুবুরি দল এসে নদীতে অনুসন্ধান শুরু করে।

 

এদিকে দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকায় বিজয়ের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁকে জীবিত উদ্ধারের আশায় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে আছেন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নদীর স্রোত, পানির গভীরতা ও তলদেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডুবুরি দল বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয় চন্দ্র কোচের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭