বুধবার ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

আলোচিত খবর

ভিভিআইপি প্রটোকল ভেঙ্গে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার ভিত্তিতে পার হওয়ার জায়গা করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ২০২৬-০৫-০৬ ১৫:৩৩:০৫

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে অ্যাম্বুলেন্সকে তাঁর বহর পার হওয়ার জায়গা করে দিলেন।

 

আজ বুধবার (৬ মে, ২০২৬) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে ঘটে এ ঘটনা।

 

সকাল ৯টার দিকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। আকস্মিক প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স।

 

অ্যাম্বুলেন্সটি প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে বহর অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অতি জরুরি সেবার এই গাড়িকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কর্মকর্তারাও অ্যাম্বুলেন্সকে পথ করে দেন।

 

বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে অপেক্ষা করতে দেখে আসছে জনগণ। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জনাব তারেক রহমান সেই প্রটোকল ও রীতি ভাঙলেন। সবার ওপরে জনগণ- এই মর্মে তিনি দেশ পরিচালনা করছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭