বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সি চিন পিংয়ের টেম্পল অব হেভেন পরিদর্শন

প্রকাশিত: ২০২৬-০৫-১৪ ১৬:৩৮:৩৩

News Image

আজ ১৪ মে, ২০২৬ চীনে রাষ্ট্রীয় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের বিখ্যাত 'টেম্পল অব হেভেন' পরিদর্শন করেছেন।

 

সি চিন পিং টেম্পল অব হেভেনের ‘হল অফ প্রেয়ার ফর গুড হারভেস্টস’-এ ট্রাম্পকে স্বাগত জানান। দুই রাষ্ট্রপ্রধান 'হল অফ প্রেয়ার ফর গুড হারভেস্টস'-এর চত্বরে একসঙ্গে ছবি তোলেন।

 

দুই রাষ্ট্রপ্রধান সিঁড়ি বেয়ে ‘হল অফ প্রেয়ার ফর গুড হারভেস্টস’-এ প্রবেশ করেন এবং মর্টিস ও টেনন জোড়ের নিখুঁত সংযোগ, জ্যোতির্বিদ্যা, পঞ্জিকা ব্যবস্থা ও প্রাসাদ কাঠামোর যথাযথ সমন্বয়ের মতো স্থাপত্য বৈশিষ্ট্যগুলো উপভোগ করেন। তাঁরা সবকিছুর মধ্যে সামঞ্জস্য এবং প্রাকৃতিক শৃঙ্খলা অনুসরণের ধারণাটি অনুভব করেন।

 

সি বলেন, ২০১৭ সালে আমরা বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ বরাবর অবস্থিত ফরবিডেন সিটি পরিদর্শন করেছিলাম। আজ আমরা যে টেম্পল অফ হেভেন পরিদর্শন করছি, সেটি ফরবিডেন সিটির সমবয়সী, যা “গোলাকার স্বর্গ ও বর্গাকার পৃথিবীর” প্রতীক এবং চীনা বিশ্বদৃষ্টি ও জীবনদর্শনকে তুলে ধরে। প্রাচীন চীনা শাসকেরা জাতীয় শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে টেম্পল অফ হেভেনে বিশাল বলিদান অনুষ্ঠানের আয়োজন করতেন, যা এই ঐতিহ্যবাহী চীনা চিন্তাধারাকে প্রতিফলিত করে যে জনগণই রাষ্ট্রের ভিত্তি এবং একটি স্থিতিশীল ভিত্তি জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করে। চীনা সভ্যতার জনকেন্দ্রিক দর্শনকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ ও বিকশিত করে চীনের কমিউনিস্ট পার্টি সর্বদা আন্তরিকভাবে জনগণের সেবা করার মৌলিক নীতি মেনে চলেছে, যার ফলে জনগণের দৃঢ় সমর্থন ও আন্তরিক অনুমোদন লাভ করেছে।

 

ট্রাম্প বলেন যে, বহু বছর আগে ফরবিডেন সিটিতে তার সেই সফরের স্মৃতি এখনও উজ্জ্বল। স্বর্গ মন্দির বা টেম্পল অব হেভেন ৬০০ বছরেরও বেশি সময় পরেও, চীনের অনবদ্য ধ্রুপদী স্থাপত্যশিল্প এবং গভীর ঐতিহ্যবাহী সংস্কৃতির মহিমায় সগৌরবে দাঁড়িয়ে আছে, যা সত্যিই প্রশংসার যোগ্য। যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই মহান রাষ্ট্র এবং উভয় দেশের জনগণই মহান ও জ্ঞানী। দুই দেশের উচিত পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করা এবং জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদার করা। সূত্র: সিআরআই বাংলা
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭