সোমবার ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রাজশাহী || জেলা : নওগাঁ

নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি ও 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

 

আজ রোববার ১৬ আগস্ট, ২০২৬ সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর আশরাফুল ইসলাম এবং উপজেলা পল্লী জিবিকায়ন কর্মকর্তা  মোরশেদ আলী।

 

এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম আজাদ,বি এন পির নেতা মোঃ শাহ্জামান  আব্দুল জব্বার ও রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং রূপালি ইলিশসহ দেশীয় মাছের বংশবৃদ্ধিতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭