শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১০-২৯ ১৭:৫১:০৩

News Image

মোঃ কামরুজ্জামান বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পোরশা উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ কর্মীসভায় উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মো. কামরুজ্জামান জুয়েল।

 

প্রধান বক্তা হিসেবে রয়েছেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক জনাব মো. মাসুদ হায়দার টিপু। বিশেষ বক্তা হিসেবে রয়েছেন জেলা যুবদলের সদস্যসচিব জনাব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এ কে এম রওশন উল ইসলাম।

 

কর্মীসভায় সভাপতিত্ব করছেন পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মো. ইকবাল হাসান শাহ। সভাটি সঞ্চালনা করছেন পোরশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মো. এহিয়া শাহ (মতিয়া)।

 

কর্মীসভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

 

আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পোরশা উপজেলা শাখা, নওগাঁ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭