মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নিতপুর বাঙ্গালপাড়ার রেজুয়ানা আশরাফি রেজু'র শিক্ষকতা পেশায় পদার্পণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উষ্ণ অভ্যর্থনা

প্রকাশিত: ২০২৬-১০-২৭ ০০:০৫:১৫

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার, অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন নিতপুর বাঙ্গালপাড়ার কৃতি সন্তান জনাব রেজুয়ানা আশরাফি রেজু। তাঁর এই যোগদানে বিদ্যালয় পরিবারে বইছে আনন্দের বার্তা।

 

নবযোগদানকারী শিক্ষক জনাব রেজুয়ানা আশরাফি রেজু এক সম্ভ্রান্ত ও শিক্ষা-অনুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতা জনাব মোঃ গোলাম রাব্বানী ভাই নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের একজন সম্মানিত শিক্ষক। পিতার আদর্শ, শিক্ষা ও সুশিক্ষার আলোয় বড় হওয়া এই কৃতি সন্তানের শিক্ষকতা পেশায় প্রবেশ এলাকার শিক্ষা ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আজ সকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা সদস্যরা তাঁকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

 

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বলেন, "জনাব রেজুয়ানা আশরাফি রেজু আমাদের এলাকারই কৃতি সন্তান। তাঁর মতো মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষক আমাদের বিদ্যালয়ে যোগ দেওয়ায় শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা দারুণভাবে অনুপ্রাণিত হবে বলে আমরা আশাবাদী।"

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি  অভিভাবক মহল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সবাই মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন, যেন তিনি তাঁর মেধা, যোগ্যতা ও দায়িত্ববোধ দিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠনে অনন্য ভূমিকা রাখতে পারেন।

 

যোগদান শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবনিযুক্ত শিক্ষক জনাব রেজুয়ানা আশরাফি রেজু বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

মহান আল্লাহ তাআলা তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন এবং শিক্ষকতা পেশায় তাঁকে সর্বোচ্চ সফলতা দান করুন— আমীন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭