মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-২৬ ২৩:৪৯:০৮
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) নাগরপুর উপজেলার খাস শাহাজানী, ডুমুরিয়া ও আটাপাড়া গ্রামে এসব অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মাদকদ্রব্যসহ মাহমুদুল ইসলাম (৩২), আশিকুর রহমান (২৬) ও নাহিদ হাসান (৪০)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাহমুদুল ইসলামকে ১০ দিনের কারাদণ্ড, আশিকুর রহমানকে ১০ দিনের কারাদণ্ড এবং নাহিদ হাসানকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হলে স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।