রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৮ ১৩:৪০:৪৮
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে রোববার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যাবলি বের করা হয়। র্যারলিতে নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম। এতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যাদলিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ।” প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক অগ্রগতিতে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরতে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সমবায়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ মাধ্যম। সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, বিশ্বাস ও সম্মিলিত উদ্যোগ। এসব নীতিকে ধারণ করে সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে হবে। একই সঙ্গে সমবায়ের সুফল যেন সমাজের প্রান্তিক ও সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক সমবায় আন্দোলনের অগ্রগতি, সমবায় সমিতিগুলোর কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বন্ধন সমবায় সমিতি ও পদ্ম সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পারস্পরিক সহযোগিতা, সামাজিক সংহতি ও সম্মিলিত উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। সমবায়ের আদর্শ ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা গেলে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
বর্ণাঢ্য র্যায়লি ও আলোচনা সভার মধ্য দিয়ে পোরশায় ৫৫তম জাতীয় সমবায় দিবসের কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।