রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৮ ১৬:৩৮:১৩
খ. এরফান আলী বিপ্লব, বিশেষ প্রতিনিধি:
সমবায় সাংবাদিকতা বিকাশে নিবেদিত- শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন (বাকোজা)।
৭ নভেম্বর-২০২৬ তারিখে ঢাকার একটি হোটেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের জন্যে ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
মনোনীত কার্যনির্বাহী কমিটির সভাপতি-আতিকুর রহমান(সম্পাদক,মুক্তির ডাক ২৪ ডট কম),সহ-সভাপতি- জিলানী মিল্টন ( সিনিয়র রিপোর্টার, দৈনিক নয়া দিগন্ত) ,সাধারণ সম্পাদক: আমিনুল ইসলাম (নির্বাহী সম্পাদক, সিটি পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক-নিজাম উদ্দিন দরবেশ(দৈনিক মানব কথা),সাংগঠনিক সম্পাদক- শাহীনুর ইসলাম (সিনিয়র রিপোর্টার,দৈনিক রুপালী বাংলাদেশ),অর্থ সম্পাদক-শাহীনুর আলম (ফ্রিল্যান্স),দপ্তর সম্পাদক-মনজুরুল আলম মুকুল (সাব এডিটর,দেশকাল নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক-খোন্দকার এরফান আলী বিপ্লব(মহানগর সংবাদদাতা,বাংলাদেশ বেতার),কল্যাণ সম্পাদক-মাহবুবুর রহমান (বিটিভি) এবং সংস্কৃতি সম্পাদক--নুরুন্নাহার চৌধুরী কলি (স্টাফ রিপোর্টার,ভিওডি বাংলা)।
নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন--মশিউর রহমান রুবেল (বার্তা সম্পাদক,দৈনিক স্বদেশ প্রতিদিন),মো: মোবারক হোসেন (দৈনিক আমার দেশ),হাসান শাফী (সম্পাদক,হার্ড টক বাংলা),হরলাল রায় সাগর (দৈনিক ভোরের কাগজ),ইমরুল কায়েস (ঢাকা মেইল),শাফিউল আল ইমরান-(দৈনিক ডেসটিনি),রতন চন্দ্র বালো (সিনিয়র রিপোর্টার,দৈনিক বাংলাদেশের আলো), মো: তানজির খান রনি(নাগরিক টিভি),ওমর ফারুক উজ্জ্বল (দৈনিক সমকাল) এবং মো: মাহবুবুর রহমান (স্টাফ রিপোর্টার,বাংলা এফএম)।
উল্লেখ্য,নেপাল সোসাইটি অব কো-অপারেটিভ জার্নালিস্ট এর একান্ত উৎসাহে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন গঠিত হয়েছে। আন্ত:রাষ্ট্র সমবায় সাংবাদিক ফেডারেশন গঠনের ব্রত নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন।