রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের এলেঙ্গায় শিক্ষক সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-১১-০৮ ২২:০৩:৪৬

News Image

মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের এলেঙ্গায় শিক্ষক সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ নভেম্বর, ২০২৬ মমতালয় নীড়ে গোপীনাথ মজুমদার  স্মৃতি গ্রন্থাগার এ আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ, কেক কাটা, শিক্ষক সম্মাননা ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ। 

 

গোপীনাথ মজুমদার স্মৃতি  গ্রন্থাগারের সভাপতি চৌধুরী মমতা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জননেতা মোজাম্মেল হক হিরো। 

 

মুখ্য আলোচক ছিলেন লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শামসুল হক কলেজের উপাধ্যক্ষ মোঃ নয়া মিয়া।

 

আলোচক ছিলেন কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ  আবুল বাশার তারেক, কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলেঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি গনেশ চন্দ্র সাহা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রবীন্দ্র নারায়ন  দত্ত, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো: হাবিবুর রহমান, শিক্ষক নেতা মোঃ লুৎফর রহমান ও সাংবাদিক নেতা দাস পবিত্র। 

 

উল্লেখ্য যে, গোপীনাথ মজুমদার স্মৃতি পাঠাগার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনজন গুণী শিক্ষক, বিভিন্ন স্কুলে ও কলেজের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। দুপুরের খাবার খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭