রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-০৮ ২২:০৮:৪৫

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ব্রাহ্মণভিটা বাজারে ডাঙ্গা যুব সমাজের আয়োজনে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাট মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

 

সভাপতিত্ব করেন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলমগীর কবির বাবু। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী। উপজেলা ছাত্র বিষয় সম্পাদক শাহজাহান সিরাজ শিপন। ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান বিপ্লব। বিশিষ্ট ব্যবসায়ী এ কে বি সায়মা খেলাঘোর সাইফুল ইসলাম শ্রাবণ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাণীরবন্দর ফুটবল একাডেমি ও টিম সেতাবগঞ্জ। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। আয়োজক ডাঙ্গা যুব সমাজের পক্ষ থেকে মরহুম বজলুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭