রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলীর যোগদান

প্রকাশিত: ২০২৬-১১-০৮ ১৩:১৬:৪১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: 
পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেছেন মীর আশরাফ আলী। 

 

আজ ৭ নভেম্বর, ২০২৬ শনিবার সন্ধ্যায় তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

 

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। তিনি রেলওয়ে পুলিশের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়নের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন মীর আশরাফ আলী।

 

মীর আশরাফ আলী ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া সদর উপজেলায়। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ডিআইজি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

 

পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) লাভ করেন। তিনি বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

 

রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করবেন নতুন এই ডিআইজি।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭