সোমবার ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৯ ১৮:৪৬:৪৪
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেছেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান।
এ বছর পোরশা উপজেলায় মোট ১৯টি দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। রোববার (১৮ অক্টোবর) বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। পাশাপাশি দলের পক্ষ থেকে নারীদের মধ্যে শাড়ি উপহার হিসেবে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফিকুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন বাবু, ৫ নম্বর ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোদাচ্ছের রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান এবং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মোজাহারুল হক শাহ্ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।