শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার 

প্রকাশিত: ২০২৬-১০-৩১ ০২:৪১:২২

News Image

কামরুজ্জামান বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে পোরশা থানাধীন ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম মোড় থেকে বড়গ্রাম-গড়াকান্দরগামী পাকা সড়কের বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পোরশা থানা পুলিশ অভিযান চালায়। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকে নিজেদের হেফাজতে নেয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোঃ ইউসুফ আলী (৩৮), মোঃ ইমরান নাজিম (২৩) ও মোঃ ফারুক হোসেন (২৬)।
পুলিশের বর্ণনা অনুযায়ী, উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতার ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের পরিহিত লুঙ্গির কোচর থেকে তাদের নিজ হাতে বের করে দেওয়া মোট ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ টাকা।

 

এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মাদকদ্রব্যের অবৈধ বিক্রি ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭