শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশিত: ২০২৬-১০-৩০ ১৯:২৮:৪১

News Image

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও আনারস বোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 

 

আজ ৩০ অক্টোবর, ২০২৬ শুক্রবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর থেকে আনারস বোঝাই একটি অটোরিকশা ঘাটাইলের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার ১ নম্বর দেউলাবাড়ি ইউনিয়নের দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালকসহ তিনজন হতাহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। এ সময় একজন নিহত হন এবং গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ব্যক্তি অটোরিকশার চালক কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয়ও জানা যায়নি।

 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাইল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে এমন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭