শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বীরগঞ্জ উপজেলার ভাবকী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রুহুল আমিন বাবু

প্রকাশিত: ২০২৬-১০-৩১ ০৩:৪৭:৪০

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রুহুল আমিন (বাবু) স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

 

শুক্রবার (৩০ অক্টোবর) তিনি ইউনিয়নের ভাবকী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

 

মতবিনিময়কালে রুহুল আমিন (বাবু) বলেন, সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ভোগনগর ইউনিয়ন গড়ে তুলতে চাই।

 

তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চান। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭