রবিবার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় হেরোইন আটক করেছে ১৬ বিজিবি

প্রকাশিত: ২০২৬-১১-১৩ ২১:২৪:০৭

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১২ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল নওগাঁ জেলার পোরশা থানাধীন অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন। 

 

অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার-২৩০/৫২-আর হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৪৭৮৬৭৯, ম্যাপশিট-৭৮-সি/৮), সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ০.৯৯০ কেজি ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯,৮০,০০০/- (উনিশ লক্ষ আশি হাজার ) টাকা। আটককৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার পোরশা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

 

উল্লেখ্য,  নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭