রবিবার ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রাজশাহী || জেলা : রাজশাহী

রাজশাহী মহানগরীতে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় আরএমপির পুলিশ কমিশনার 

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) বেলা ২টায় বিভাগীয় প্রশাসন, রাজশাহীর আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। আরএমপির পুলিশ কমিশনার  মোহাম্মদ ফয়েজুল কবির।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

 

সভায় পুলিশ কমিশনার বলেন, “মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা হয়রানি করা যাবে না। সার সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে বিতরণে আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো ধরনের আইনি সহায়তা প্রয়োজন হলে আরএমপি তা নিশ্চিত করবে। কৃষকের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে।”

 

সভায় রাজশাহী মহানগরী ও রাজশাহী বিভাগের সকল সার ডিলার উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭