রবিবার ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-৩১ ১৭:৪৮:১৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ অপরাধ ও নিরাপদ শান্তির গঠনের লক্ষ্য নিয়ে আদমদীঘি থানা এলাকায় নিরাপদ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া।
বগুড়া জেলার,আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেই মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া ।
এর পর থেকেই বিভিন্ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় বহু চিহ্নিত মাদক ব্যবসায়ীকে এবং বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেন।
উনার নিজ যোগ্যতা আর দক্ষতা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় সচেতন মহল ও সাধারণ এলাকাবাসীর মন জয় করেছেন। সেই সাথে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলী প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। বিশেষ করে মাদক ব্যবসায়ী, জুয়া, অনলাইন জুয়া, চোরাচালান কারবারীদের লাগাম টেনে ধরেছে তাঁর নেতৃত্বে আদমদীঘি থানা পুলিশ।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি ) মো. আলী হোসেন ফকির এর নির্দেশ মোতাবেক বগুড়া ৩ সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহাজান আলী,আদমদিঘী সার্কেল অফিসার আসিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ ওসি মো. কামরুজ্জামান মিয়া ও দুপচাঁচিয়া থানা ওসি তাজমীরুল রহমান এবং এলাকার বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিবর্গের উপস্থিতিতে, আদমদিঘী থানার চাঁপাপুর ইউনিয়নে নতুন পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন ইতিমধ্য হয়েছে। সেখানেও তার নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী ওই এলাকায় নিয়মিত ভাবে টহলদার কাজ করছেন। এই পুলিশ ফাঁড়ি দাবি দীর্ঘ দিনের ছিল ওই এলাকার জনগণের, এই সুন্দর পদক্ষেপের জন্য অত্র এলাকার জনগণ অভিনন্দন ও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনী ও প্রশাসনকে।
আদমদীঘি থানার এই ওসির নেতৃত্বে থানার অফিসার ফোর্স অপরাধীদের কঠোর হাতে দমন করছেন। থানা এলাকার প্রতিটি ওয়ার্ডে থানা পুলিশের টহল থাকায় অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই আগের তুলনায় কমেছে বলে জানান এলাকাবাসী। আগে অলিতে গলিতে বিভিন্ন অপরাধীরা হরহামেশাই অপরাধে লিপ্ত থাকায় অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। যেসব এলাকায় অপরাধীদের আড্ডা ছিলো সেসব এলাকার অপরাধীদের আখড়ায় ওসি মো. কামরুজ্জামান মিয়া, নিজেই অভিযান পরিচালনা করেছেন।
এলাকাবাসী বলেন, আগের তুলনায় আদমদীঘি থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা পুলিশের টহল বৃদ্ধি করায় অপরাধীদের আনাগোনা কমেছে। প্রতিদিন যদি নিয়মিত থানা পুলিশের তৎপরতা থাকে তাহলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড করতে সুযোগ পাবে না বলে জানান সাধারণ জনগণ।
আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো, কামরুজ্জামান মিয়া যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভুমিদস্যুতা সহ সকল অপরাধ কমে এসেছে। থানা এলাকায় চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের মত অপরাধ তার কঠোর হস্তক্ষেপে সহনশীল পর্যায় রয়েছে। বিভিন্ন অপকর্মে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসীর নিকট প্রশংসায় পঞ্চমুখর অফিসার ইনচার্জ মো, কামরুজ্জামান মিয়া।
এবিষয়ে পুলিশের আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো, কামরুজ্জামান মিয়া বলেন- আদমদীঘি থানার বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে অনেক অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। থানা পুলিশ এলাকাবাসীকে সেবা প্রদান করার জন্য সর্বদা প্রস্তুত। অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নাই।
পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো, আলী হোসেন ফকির স্যারের নির্দেশে আমি অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য আদমদীঘি থানা বাসীদের প্রতি আহ্বান থাকবে।
পুলিশকে যদি অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়া হয় তাহলে পুলিশ এসব অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবে। তাহলে এ দেশ একদিন অপরাধ মুক্ত দেশে রুপান্তরিত হবে।