বুধবার ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০২৬-০৫-২৭ ২৩:১২:৪৩

News Image

টাঙ্গাইল নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশবাসী ও বিশ্ব মুসলিদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

 

আজ বুধবার (২৭ মে, ২০২৬) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি কোরবানির প্রকৃত শিক্ষা হিসেবে আত্মশুদ্ধি, ত্যাগ এবং মানবিক সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন।  

 

ভিডিও বার্তার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা।  

 

তিনি বলেন, কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাভূত করার শিক্ষাই কোরবানির মূল তাৎপর্য। আল্লাহর কাছে আত্মসমর্পণের এই উৎসব সত্য ও সুন্দরের পথে মানুষকে এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের প্রতি দরিদ্র ও অসচ্ছল মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার কথায়, এটিও কোরবানির অন্যতম শিক্ষা।

 

একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। কোরবানির পশুর চামড়া যথাযথ সংরক্ষণ এবং পশুর রক্ত ও বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। সম্ভব হলে সাধারণ মানুষকেও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অনুরোধ করেন।

 

ভিডিও বার্তার শেষে প্রধানমন্ত্রী দেশ, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি বিশ্বজুড়ে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। শেষে আবারও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭