বুধবার ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে জনসেবায় নিয়োজিত টাঙ্গাইল জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ২০২৬-০৫-২৭ ১৫:৪০:১০

News Image

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দিন-রাত মাঠে থেকে যানজট নিরসন, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কাজ করছেন তারা।

 

বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, হাইওয়ে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিয়মিত টহল, যানবাহন তদারকি, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের ভাড়া নৈরাজ্য, চাঁদাবাজি কিংবা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মহাসড়কে যানজট কমাতে এবং দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭