রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৭ ১৮:২১:৩৭
মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি:
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রুপকার মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম 'জিয়াউর রহমান লও লও লও সালাম' এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি বিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর, ২০২৬) সকাল ১১ টায় জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী আলমাছ উদ্দিন শিপুর নেতৃত্বে বিশাল একটি খন্ড মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড সমাবেশে জমায়েত হন। রেলী শেষে বকপয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো আব্দুল লতিফ, সিনিয়রসহ সভাপতি আবু তাহের বিডিআর সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃব্ন্দরা।##