মঙ্গলবার ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়া সিটি করপোরেশনের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পেলেন: পপি খাতুন

প্রকাশিত: ২০২৬-০৬-০৩ ০১:১৫:৩১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়া সিটি করপোরেশনের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পেলেন পপি খাতুন বগুড়া সিটি করপোরেশনের ইতিহাসে প্রথম সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মেধাবী কর্মকর্তা পপি খাতুন। 

 

গত ১ জুন স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে।

 

পপি খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কৃতিসন্তান। বগুড়া সিটি করপোরেশনের প্রশাসনিক কাঠামোতে প্রথম সচিব হিসেবে তার যোগদান একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

 

এর আগে তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পীরগঞ্জে সফলতার স্বাক্ষর রাখার পর তাকে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়নের জন্য প্রস্তুত রাখা হয়েছিল, তবে নতুন দায়িত্ব নিয়ে তিনি এখন বগুড়া সিটি করপোরেশনে আসছেন।

 

তার এই অর্জনে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন কর্মস্থলে তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭