মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:
এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দাযে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

 

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন। 

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুরের কটারবাড়ী গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আব্দুর রহিম (৪৫) ময়মনসিংহের কামারিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে শফিকুল ইসলাম শফি (৪৭) এবং একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে শামসুল হক (৩৫)।

 

এ ছাড়া প্রধান আসামি আব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি এবং শামসুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি মো. ওমরাও খান দিপু জানান, বিগত ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভনে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেন। 

 

এ ঘটনায় মধুপুর থানায় মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।
 


সর্বশেষ

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭