বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ধনবাড়ীতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত

প্রকাশিত: ২০২৬-০৭-০২ ১২:৪৩:০৩

News Image

মোঃ দেলোয়ার হোসেন, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামে নতুন মসজিদ নির্মাণ কাজ করাকে কেন্দ্র করে মারপিট, উত্তেজনা ও ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। 

 

এ ব্যাপারে আহতর বড় ভাই মোঃ আলমগীর হোসেন (৪৭), পিতাঃ মৃত আব্দুল খালেক, সাং-ইসপিনজারপুর থানা: ধনবাড়ী, টাঙ্গাইল বাদী হয়ে ১ জুলাই ধনবাড়ী থানায় ১ টি লিখিত অভিযোগ করেছেন।  

 

জানা যায় একই গ্রামের মৃত ছোবহান আলীর ছেলে (১) হায়দর আলী, মতিউর রহমান এর ছেলে (২) মঞ্জুরুল ইসলাম রনি (৪০), মৃত আব্দুস সাওার এর ছেলে (৩)আরিফ মিয়া (২২) (৪)শাহাদত হোসেনের ছেলে সম্রাট (২০), আব্দুল মজিদের ছেলে(৫)অন্তর মিয়া (২৩)  (৬) মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল মজিদ (৪৫), (৭) পিতা: মৃত আব্দুল ছাওার এর ছেলে  রাংগা মিয়া, এদের নেতৃত্বে মহিলা সহ ১৫/২০ মিলে মিলে মসজিদ নির্মাণ কাজে বিরোধ কে কেন্দ্র করে গত ২৯ জুন রাত ৮ টার দিকে ইসপিনজারপুর ঈদগা মাঠ সংলগ্ন কাবেলের বাড়ীর পাশে পূর্ব পরিকল্পিত ভাবে বিবাদীরা হত্যার উদ্দেশ্য  বাদীর ছোট ভাই মোঃ জাহাঙ্গীর আলম, বেলাল হোসেন, চাচাতো ভাই আব্দুল মজিদ, চাচা আলাল মিয়া চাচা জামিল হোসেনসহ ভাতিজা রিংকু মিয়া কে রামদা, চাপাতি,চাইনিজ কুড়াল, রড ও দেশীয় অস্ত্র ব্যাবহার করে  কুপিয়ে গুরুত্বর আহত করেছে। 

 

এসময় তাদের কাছে থাকা ৫০,০০০/ হাজার টাকা ও ১ টি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। এসময় আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনা স্থলে এগিয়ে আসলে বিবাদীরা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়,এবং তাদেরকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুত্বর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাংগাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে ধনবাড়ী এবং টাংগাইলে আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

 

এ ব্যাপারে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে বাড়ীতে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭