রবিবার ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে ২,৫৯০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৭-০৫ ২১:৩৩:৩১

News Image

নিজস্ব প্রতিনিধি:
জেলার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বিভিন্ন গাছের চারা, সার এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। 

 

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শনিবার বিকেলে এ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

 

প্রতিমন্ত্রী বলেন, জেলা ‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচি আমাদের প্রান্তিক কৃষক ভাই-বোনদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের কৃষি ও কৃষকের কল্যাণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। 

‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ অনুদান দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় গতকাল টাঙ্গাইল সদর উপজেলার ২ হাজার ৫ শত ৯০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে নগদ অর্থের চেক, বিনামূল্যে বীজ, বিভিন্ন গাছের চারা ও সার প্রদান করা হয়। 

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার প্রমুখ। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭