রবিবার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রাজশাহী || জেলা : বগুড়া

আদমদীঘিতে ইংরেজি দক্ষতা বিকাশে সাখাওয়াত ইংলিশ একাডেমির ব্যতিক্রমী আয়োজন

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
শনিবার (১৪ নভেম্বর ) বগুড়ার আদমদীঘির থানা রোডে বেলা ১১ টায়, সাখাওয়াত ইংলিশ একাডেমী কর্তৃক আয়োজিত স্পোকেন ইংলিশ প্রেজেন্টেশন ও ফাইনাল ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠানটির ফাউন্ডার এন্ড সিইও ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান সাগরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান এবং পুরস্কার বিতরণ করেন, আদমদীঘি হাজী তাছের আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ তাহরিমা আহমেদ (রিমু)।

 

উপস্থিত ছিলেন, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক শামসুদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহ (সেলিম)। সান্তাহার বীর বিক্রম শহীদ আহসানুল হক কলেজের সহ: অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক নীলাঞ্জনা সাখাওয়াত, শ্রী সুমীর, তাসনিম ইতি, শাহজালাল উদ্দিন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ। এসময় অত্র প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

 

এছাড়াও আলোকিত শালগ্রাম পাঠশালা, সাখাওয়াত কম্পিউটার একাডেমি সহ অত্র গ্রুপের সকল শিক্ষক ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকলে উপস্থিত ছিলেন।

 

দুপুর ০২ টায় মধ্যাহ্ন প্রীতিভোজ ও বিরতির পর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত হয়। 

 

উল্লেখ্য, সাখাওয়াত এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে পশ্চিম বগুড়া তথা আদমদীঘির পিছিয়ে পড়া এই গ্রামীণ জনপদে গুণগত মানসম্পন্ন নৈতিক শিক্ষা, ইংরেজি ও কম্পিউটারে দক্ষতা ভিত্তিক আধুনিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

এটি অত্যন্ত উদ্বে'গ'জ'ন'ক একটি ঘটনা এবং শিশুটিকে যে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তা সত্যিই স্বস্তির বিষয়। 

 

তবে খোলা ড্রেন বা অরক্ষিত স্থানে শিশুদের চলাফেরার ক্ষেত্রে শুধু অভিভাবকদের সতর্কতাই নয়, বরং ড্রেনগুলো ঢাকনা দিয়ে নিরাপদ রাখাও সমান জরুরি।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭