রবিবার ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন পরিষদ

প্রকাশিত: ২০২৬-১০-২৫ ২৩:০১:৪৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার জেলার, আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনালে সান্তাহার পৌরসভাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ।

 

আজ ২৫ অক্টোবর, ২০২৬ রবিবার বিকেলে আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে জয় তুলে নিয়ে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি অর্জন করে বিজয়ী দল।

 

 খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারস আপ দলের হাতে ট্রফি তুলে দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

 

 সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বিজয়ী দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এবং রানারস আপ সান্তাহার পৌরসভার পক্ষে ২০ হাজার টাকা প্রাইজমানি নেন পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার।

 

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও নাজিম উদ্দীন। 

 

এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শাহিনুর ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ৫ অক্টোবর একই মাঠে ০৮ টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল এবং ম্যাচে বিপুলসংখ্যক দর্শকের সমাগমও হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭