বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার আদমদিঘীর এসিল্যান্ড আশরাফুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২০২৬-১১-০৪ ২২:২২:৫৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আদমদীঘি সদর ইউনিয়নের প্রশাসক মো. আশরাফুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অফিসার ক্লাব আদমদিঘী উপজেলা প্রশাসন বগুড়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (৪ নভেম্বর) দুপুর ২ টায় আদমদীঘি উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা সভা কক্ষে এ বদলিজনিত বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম।

 

আদমদীঘি কর্মস্থলে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন শেষে  মো: আশরাফুল ইসলামের এ বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায়লগ্নে সহকর্মী উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে তাঁর কর্মকালের স্মৃতি চারণ করেন।

 

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

 

সভায় বক্তারা বলেন, মো: আশরাফুল ইসলাম ছিলেন একজন সৎ, নির্ভীক, পরোপকারী এবং অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর ভদ্র, সভ্য ও বিনয়ী আচরণ এবং শুভ্র মানসিকতা আদমদীঘি উপজেলা বাসীর হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাধারণ মানুষের কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

 

 বিদায়ী বদলিজনিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি মো. আশরাফুল ইসলাম তাঁর বক্তব্যে আদমদিঘী  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও আদমদীঘি সদর ইউনিয়নের প্রশাসক এর দায়িত্ব পালনকালীন সময়ে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কর্মক্ষেত্রের ভুলত্রুটি মার্জনার আহ্বান জানিয়ে সকলের কাছে তাঁর নতুন কর্মস্থলের সফলতার জন্য দোয়া কামনা করেন।

 

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাবে এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 

 

শুভাকাঙ্ক্ষীরা বিদায়ী কর্মকর্তার সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং কর্মজীবনের সর্বোচ্চ সফলতা ও মর্যাদা কামনা করেন। 

 

এ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজীর আহমেদ, সিনিয়র মৎস্য  অফিসার নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) জাহিদুল আনোয়ার, প্রকৌশলী রিপন কুমার সাহা, নির্বাচন অফিসার শাহিন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, সমাজসেবা অফিসার আল আমিন, খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল বাশার, আইসিটি অফিসার শাহারিয়া সিদ্দিক, যুব উন্নয়ন অফিসার আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭