শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ায় কমিউনিটি পুলিশিং কাবাডি প্রতিযোগিতা: বালিকা বিভাগে রানার-আপ দুপচাঁচিয়া দল

প্রকাশিত: ২০২৬-০৯-১১ ২৩:১৪:২২

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১১ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার বগুড়া পুলিশ লাইন্সে, জেলা পুলিশ, বগুড়া কর্তৃক আয়োজিত ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি প্রতিযোগিতা-২০২৬-এর বালিকা বিভাগে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে দুপচাঁচিয়া বালিকা কাবাডি দল।

 

প্রতিযোগিতা জুড়ে চমৎকার ক্রীড়াশৈলী ও দলীয় নৈপুণ্য প্রদর্শন করে চূড়ান্ত পর্বে রানার-আপ ট্রফি ছিনিয়ে নেয় দলটি।

 

এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন, বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।

 

বালিকা কাবাডি দলের এই অসাধারণ অর্জনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের আবহ।


দুপচাঁচিয়ার সর্বস্তরের জনগণ ও ক্রীড়াপ্রেমীদের পক্ষ থেকে জয়ী খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুভাকাঙ্ক্ষীরা জানান, এই সাফল্য কেবল ক্রীড়াঙ্গনের নয়, বরং পুরো দুপচাঁচিয়া উপজেলার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

 

দুপচাঁচিয়া থানা ওসি তাজমিরুল রহমান বলেন, আমাদের এ অর্জন আরো এগিয়ে নিয়ে যাবে আগামীতে। আমাদের এই বিজয় গোটা দুপচাচিয়া বাসির বিজয়।

 

কাবাডি খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানিয়ে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন যে, খেলোয়াড়দের এই ধারাবাহিক নৈপুণ্য ভবিষ্যতে তাদের আরও বড় সাফল্য ও নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭