সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

টাঙ্গাইল দর্পণ || নাগরপুর

নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ৩ কারবারি গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) নাগরপুর উপজেলার খাস শাহাজানী, ডুমুরিয়া ও আটাপাড়া গ্রামে এসব অভিযান পরিচালনা করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মাদকদ্রব্যসহ মাহমুদুল ইসলাম (৩২), আশিকুর রহমান (২৬) ও নাহিদ হাসান (৪০)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাহমুদুল ইসলামকে ১০ দিনের কারাদণ্ড, আশিকুর রহমানকে ১০ দিনের কারাদণ্ড এবং নাহিদ হাসানকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হলে স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭