মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পোরশায় উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি শহিদুল-সম্পাদক হোসেন আলী

প্রকাশিত: ২০২৬-১১-১৬ ২১:৫৭:৫১

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। 

 

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সরাইগাছি জিরো পয়েন্টে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে শিক্ষক প্রতিনিধিরা তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করেন।

 

নির্বাচনে সভাপতি পদে মো. শহিদুল ইসলাম ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ময়েজউদ্দিন মাস্টার পেয়েছেন ১৪৩ ভোট।

 

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী চৌধুরী ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম মাস্টার পেয়েছেন ১৬০ ভোট।

 

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আসিক ইকবাল পেয়েছেন ১২৪ ভোট।

 

নির্বাচনকে কেন্দ্র করে ভোটার শিক্ষকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশ। দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় স্থানীয় শিক্ষক সমাজসহ বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

 

এদিকে, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য পোরশা উপজেলাবাসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭