মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ২০২৬-১১-১৬ ২০:১৫:৩২

News Image

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ মাহফুজ মিয়া (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪, সিপিসি-১) এর সদস্যরা। গ্রেফতার মাহফুজ মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলায়।

 

সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) সকাল ১১টার দিকে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

 

এসআরবি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানাধীন বগালী এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে মেসার্স শতাব্দী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল।

এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

 

কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

 

তিনি আরও জানান, সারাদেশে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এসআরবি-১৪, জামালপুরের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ ঘটনায় গ্রেফতার মাহফুজ মিয়ার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গ্রেফতার আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭