মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পোরশাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল

প্রকাশিত: ২০২৬-১১-১৬ ১৯:১৭:৩৩

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: 
আজ ১৬ নভেম্বর, ২০২৬ সোমবার নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পোরশা ও সাপাহার উপজেলা বালিকা ফুটবল দলের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন  পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম স্যার অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা ক্রিড়া সংস্থান সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মোঃ মোজাম্মেল হক, বি এন পির নেতা মোঃ রফিকুল ইসলাম গামা ভাই, সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ। 

 

উল্লেখ্য এ ফাইনাল ম্যাচে পোরশা বালিকা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাপাহার বালিকা ফুটবল দল।খেলায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করে। তবে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সাপাহার দল।এ ধরনের আয়োজনের মাধ্যমে নারী ফুটবলের প্রসার, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।

 

স্থানীয় পর্যায়ে বালিকা ফুটবলকে এগিয়ে নিতে ডাসকো ফাউন্ডেশনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭