মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৬ ২০:৫৪:৩৯
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ নভেম্বর, ২০২৬ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হাফিজার রহমান, খন্দকার মেহেদী হাসান, রফিকুল ইসলাম মুন্টু,গোলাম মোস্তফা, বেনজির রহমান, মনছুর রহমান, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসাইন, জিল্লুর রহমান, হেদায়েতুল ইসলাম উজ্জল, তরিকুল ইসলাম, আবু মুতালেব মতি, সাইফ হাসান খান সৈকত, আমিনুল ইসলাম সোহাগ, হেদায়েতুল নয়ন, ফিরোজ হোসেন, পবিত্র মজুমদার, এরশাদ আলী, মাইন, মিজানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা আদমদীঘি উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা বিষয় নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করেন।
এ সময় তাঁরা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।