শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ২০২৬-১১-০৭ ২৩:৫৯:৫২

News Image

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে টাঙ্গাইলে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

 

সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ক-গ্রুপে প্রথম থেকে তৃতীয় শ্রেণি এবং খ-গ্রুপে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি, টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টু।

 

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, দেশপ্রেম, পারস্পরিক সম্প্রীতি ও সংহতির গুরুত্বের ওপর আলোকপাত করেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি জাতীয় চেতনা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

 

অনুষ্ঠানের একপর্যায়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।

 

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭