শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-১১-০৭ ২৩:২৪:৫৩

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান বিল্লুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা এনামুল ইসলামসহ আরো অনেকে ।

 

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া বিকেলে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা বনাম উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭