শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, হারাগাছের শিরোপা জয়

প্রকাশিত: ২০২৬-১১-০৭ ২২:৩৮:১৩

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সেতাবগঞ্জ দলকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রংপুরের হারাগাছ দল।

 

শনিবার (৭ নভেম্বর, ২০২৬) বিকেলে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

৮নং ভোগনগর ইউনিয়নের যুবসমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনদিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রিজু। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী, ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক একেএম জাকারিয়া জাকির, যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুহুল আমিন (বাবু) এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আরজু রহমান হিরু। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।

 

ফাইনাল খেলাকে কেন্দ্র করে রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রংপুরের হারাগাছ দল এক গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭