বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নরসিংদীতে এসিড ও অন্যান্য সহিংসতায় দ্বগ্ধ সারভাইভারদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১০-২৮ ১৮:৪৪:৪৭

News Image

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে এসিড এবং অন্যান্য সহিংসতায় দ্বগ্ধ সারভাইভারদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর)  সকাল ১১ টায় নরসিংদীর চিনিশপুর গ্যাস অফিস রোড অবস্থিত অগ্রগতি সেবা সংস্থা (অসেস) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প। মেডিকেল ক্যাম্পটির আয়োজনে ছিল এসিড সারভাইভর ফাউন্ডেশন ,সার্বিক সহায়তায় ছিল অগ্রগতি সেবা সংস্থা এবং আর্থিক সহায়তায় ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট।

 

এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৩৪ জনের মধ্যে বিনামূল্যে চোখের চশমা, ঔষধ ও যাতায়াত ভাড়া প্রদান করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক এসিড সারভাইভর ফাউন্ডেশন সামিয়া আহমেদ, অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জামাল হোসেন ,মেডিকেল অফিসার এসিড সারভাইভর ফাউন্ডেশনের ডাঃ মাফিয়া সবনম,সাইকো থেরাপিস্ট এসিড সারভাইভর ফাউন্ডেশনের ইসরাত জাহান,মানবসম্পদ সমন্বয়কারী এসিড সারভাইভর ফাউন্ডেশন আবদুল হালিম,কাউন্সিলর এসিড সারভাইভর ফাউন্ডেশন লুলু মানছুরা,অফিস সহকারী এসিড সারভাইভর ফাউন্ডেশন মঞ্জিল মিয়া,বোর্ড মেম্বার এসিড সারভাইভর ফাউন্ডেশন  শফিকুল আলম কিরণ এবং এসিড এবং অন্যান্য সহিংসতায় দ্বগ্ধ ভুক্তভোগী সারভাইভাররা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭