শনিবার ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ গ্রুপের ফিড মিলের আনুষ্ঠানিক উদ্বোধন 

প্রকাশিত: ২০২৬-০৬-০৬ ২২:৪৭:৪১

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার কেস্টপুরে ৬ জুন, ২০২৬ শনিবার দুপুরে কৃষিবিদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কৃষিবিদ ফিড মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

কৃষিবিদ সল্টের এমডি ড. রেজাউল করিম টুটুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত রিহ্যাবের প্রেসিডেন্ট, কৃষিবিদ গ্রুপের এমডি, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলমগীর হাসান রাজু,  মাগুরা আল আমিন টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, কৃষিবিদ প্রোপাটিজ লিমিটেডের এমডি মুহাম্মদ সালাউদ্দিন আহমেদ ও কৃষিবিদ প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের এমডি মুহাম্মদ জাফেরুল ইসলাম। 

 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষিবিদ ফিড লিমিটেডের ভারপ্রাপ্ত এমডি মুহাম্মদ এনামুল হক, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল আলা ও ফিড ডিলার মুহাম্মদ দেলোয়ার হোসেন। 

 

এই মিল চালু হওয়ায় এলাকার অনেকের বেকারত্ব দুর হবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭