সোমবার ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ২০২৬-০৬-০৬ ২৩:১৩:২১

News Image

‎শেখ তাইজুল ইসলাম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
‎‎দেশজুড়ে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বাগেরহাটের মোংলায় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ ০৬ জুন, ২০২৬ ইং রোজ শনিবার সকালে ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবেৎমোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

‎সচেতন হউন ডেঙ্গু প্রতিরোধ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের চারপাশ ও ভেতরের পরিবেশকে মশামুক্ত এবং পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

‎অভিযানের শুরুতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যা লি বের হয় র্যা লিতে হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতাকর্মীরা ব্যানার ও ঝাড়ু হাতে অংশ নেন ব্যানারটিতে পরিষ্কারভাবে লেখা ছিল ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতালের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সচেতন হউন ডেঙ্গু প্রতিরোধ করুন আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোংলা বাগেরহাট।

‎কর্মসূচি চলাকালীন হাসপাতালের চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং যেখানে এডিস মশার লার্ভা জমে থাকার সম্ভাবনা রয়েছে যেমন— ডাবের খোসা পরিত্যক্ত টায়ার প্লাস্টিকের পাত্র ও ফুলের টব সেগুলো অপসারণ করা হয়।

‎উপস্থিত চিকিৎসকেরা জানান বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রব বৃদ্ধি পায় যা ডেঙ্গু ছড়ানোর প্রধান কারণ তাই শুধু হাসপাতাল নয় মোংলা উপজেলার প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা ছাদ ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানানো হয়।

‎পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মোংলাকে ডেঙ্গুমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭