মঙ্গলবার ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে নতুন ভবনে স্থানান্তরিত পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৫-১৮ ২২:০৬:১২

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের গোপালপুরে গ্রাহকসেবা আরও দ্রুত ও সহজ করতে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন ভবনে স্থানান্তরিত শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (১৮ মে, ২০২৬) সকালে গোপালপুর পৌর এলাকার কোনাবাড়ী বাজারের এম হোসেন আলী প্লাজায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন শাখাটি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, যিনি ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন।

 

এছাড়া উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপক ও টাঙ্গাইল অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন, উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, স্থানীয় ব্যবসায়ী মো. হায়দার আলীসহ ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭