মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বগুড়ায় যাকাত সংগ্রহ ও বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: ২০২৬-০৩-০৯ ২২:২৬:৫৬

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়া জেলা প্রশাসক ও যাকাত কমিটির সভাপতি তৌফিকুর রহমান বলেছেন, বিত্তবানদের কাছে সমাজের অসহায় ও দুস্থ মানুষের একটা হক বা অধিকার আছে। সেটাই হচ্ছে যাকাত। এটা করুণা নয়। দেশকে সমৃদ্ধশালী করতে হলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে সমাজে ধনী-গরিবের বিভাজন এবং বৈষম্যের সৃষ্টি হবেনা।

 

আজ ৯ মার্চ, ২০২৬ সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরের উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ ও যাকাত সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। 

 

ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সরকারী মুস্তাফাবিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন সহ প্রমুখ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭