মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৮ ০০:৪৯:৩১
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
রাজশাহী সফরে এলে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ও রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহীতে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতিফলন ঘটে।
উল্লেখ্য, মোহাম্মদ শাহজাহান এর আগে ডিআইজি হিসেবে রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালন করেছেন। রাজশাহীতে তাঁর এ সফরকে কেন্দ্র করে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।