মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

'সেবার ব্রতে চাকরি' জয়পুরহাটে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের বাছাই সম্পন্ন

প্রকাশিত: ২০২৬-১১-১৮ ০০:২২:৩৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
'সেবার ব্রতে চাকরি' স্লোগানে জয়পুরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে অক্টোবর-২০২৬ নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এদিন প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।

 

নিয়োগ কার্যক্রমে জয়পুরহাট জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার শাহনাজ বেগমের উপস্থিতিতে বোর্ডের সদস্য এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই করেন।

 

এ সময় পুলিশ সুপার প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৭টার মধ্যে নির্বাচিত প্রার্থীদের পুলিশ লাইন্সে উপস্থিত হতে হবে। তিনি আরও বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হওয়ার পাশাপাশি পরবর্তী সব পরীক্ষায় যারা ভালো করবেন, কেবল তারাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।

 

পুলিশ সুপার প্রার্থীদের নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়ার আশ্বাস দিয়ে কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়তে সতর্ক করেন। একই সঙ্গে প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭