সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ফেরদৌস ওয়াহিদ কে যা বললেন সংগীত শিল্পী, সাংবাদিক আল হেলাল

প্রকাশিত: ২০২৬-১১-০৯ ১৭:২৬:৩৫

News Image

"সাজিয়ে গুজিয়ে দে মোরে" গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা 

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশের মরমী সংস্কৃতির ইতিহাসে একটি কালজয়ী গান হচ্ছে "সাজিয়ে গুজিয়ে দে মোরে।" দেশের অনেক বিখ্যাত শিল্পী গানটি বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করলেও ঐ গানটির মূলশিল্পী হিসেবে সবাই জানেন প্রখ্যাত সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের নাম। কিন্তু ফেরদৌস ওয়াহিদ নিজেও জানেননা গানটির মূল গীতিকার কে । 

 

বিভিন্ন মাধ্যমে প্রকৃত গীতিকারের অবর্তমানে কোন কোন সংগ্রাহকরা নিজেদেরকে গানটির গীতিকার বলে দাবী করলেও বৃটিশ শাসিত ভারতের আসাম প্রাদেশিক সরকারের শাসনামলে এই গানটি গুটা আসাম প্রদেশ ও তৎকালীন পূর্ব পাকিস্তান তথা সিলেট অঞ্চলে  এই জনপ্রিয় গানটি গীত করে বেড়াতেন এটির মূল গীতিকার বাউল কামাল পাশা (কামাল উদ্দিন)। গানটির লিরিক হচ্ছে,“সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।। (১ নং অন্তরা) বড়ইপাতা গরম জ্বলে,শুয়াইয়া মশারীর তলে। আতর গোলাপ চন্দন মেখে দে।। (২ নং অন্তরা) সাদা কাপড় পড়াইয়া,বাশের পাল্কি দে তুলিয়া।  চির বিদায় তোমরা আমায় দে।। (৩ নং অন্তরা) শুয়াইয়া কবরে আমায়,দোয়া করবে তোমরা সভায়। জনমের তালা লাগাইয়া দে।। (৪নং অন্তরা) নিব আমি চির বিদায়, আর না আসিবো ধরায়। যাবো চলে কামাল পাশায়, জনমের তরে”।।

 

১৯৮৫ সালে বাউল কামাল পাশার মৃত্যুর পর গানটি হারিয়ে যায় বললেই চলে। জনপ্রিয় কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বিটিভিসহ বিভিন্ন প্রচার মাধ্যমে মোট ৪টি অন্তরার পরিবর্ত ৩টি অন্তরা গেয়ে  মৃতপ্রায় গানটির জীবন দান করলেও মূল ভনিতার নাম তিনি কোথায়ও পরিবেশন করেননি। এছাড়া অন্য কোন শিল্পীকেও ভনিতা অর্থাৎ গীতিকারের নাম সহকারে গানটি পরিবেশন করতে তেমন একটা দেখা যায়নি। অবশেষে বহু বছর পর সেই প্রকৃত সত্য তথ্যটি ফেরদৌস ওয়াহিদের কাছে প্রকাশ করলেন সুনামগঞ্জের সংগীত শিল্পী দৈনিক খবরপত্র প্রতিনিধি আল হেলাল।

 

ফেরদৌস ওয়াহিদ বাংলাদেশী চলচ্চিত্রের নেপথ্য গায়ক, লোক সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্র পরিচালক। জন্ম বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় দক্ষিণ পাইকসা গ্রামে। ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি তার কিশোর বয়স কাটিয়েছেন কানাডায়। ফেরদৌস ১৯৭০-এর দশকে তার কর্মজীবন শুরু করেছিলেন। রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে শুরু হয় তার গানের যাত্রা। পরবর্তিতে লোকসঙ্গীতে তালিম নিয়েছেন আব্দুল আলিমের কাছে। গান শেখা শুরু করেন ওস্তাদ মদনমোহন দাশের কাছে। ক্লাসিকাল গান শেখেন ওস্তাদ ফজলুল হকের কাছে। তার ছেলে হাবিব ওয়াহিদও [৩] পপ গায়ক। ক্যারিয়ার শুরু করার সময় তার কয়েকটি হিট গান আনিস জেড চৌধুরী, লাকী আখান্দ এবং আলম খান সুর করেছিলেন। এর পর হতে বর্তমান সময়কাল পর্যন্ত তিনি পরিচালনা ও গান করছেন। এছাড়া দেশ বিদেশে গান গেয়ে থাকেন। বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির' সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর সঙ্গীতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন। সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়', আমি এক পাহারাদার’,‘ শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া', আগে যদি জানতাম’, এমন একটা মা দেনা’।  তুমি আমি যখন একা  খোকা  এছাড়াও তার পনেরোর অধিক একক অ্যালবাম রয়েছে ।

 

তার নির্মিত প্রথম সিনেমা ‘কুসুমপুরের গল্প' এতে তিনি নিজে অভিনয় করেন। ১৯৯৮ সালে আবুল হোসেন খোকন পরিচালিত ’ভয়ঙ্কর বদমাশ' সিনেমাতে প্রথমবারের মতো নায়ক চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদ। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা।

 

২০০৪ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তিনি নির্মাণ করেন ’ডেঞ্জারম্যান' নামের একটি টেলিফিল্ম। এরপর ’দুরন্ত অভিযান', কয়েদি' নামে দুটি অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী টেলিফিল্ম নির্মাণ করেন। ফেরদৌস ওয়াহিদ পরিচালিত প্রথম চলচ্চিত্র কুসুমপুরের গল্প', এই ছবিতে ফেরদৌস ওয়াহিদ ছাড়াও অভিনয় করেছেন নবাগত পলাশ ও পুতুল। সাঁকো টেলিফিল্ম ও ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০ সালে আজীবন সম্মাননা পান এই সংগীত সাধক। উইকিপিডিয়ায় এমন সব সংক্ষিপ্ত তথ্য থাকলেও বাংলাদেশের একজন বরেণ্য সংগীত শিল্পী হিসেবে বিশ্বজুড়ে তার পরিচিত রয়েছে। গত ৩১ অক্টোবর শনিবার রাত ৮টায় ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একাধারে ৫টি গান পরিবেশন করেন তিনি। এসময় তার সাথে জীবনের ২য় বারের মত পরিচয় ঘটে সুনামগঞ্জের কবি গীতিকার সাংবাদিক ও বাউল শিল্পী আল হেলালের। পরিচয়ের পর মঞ্চে "এমন একটা মা দেনা" গানটি পরিবেশনকালে ঐ গানে ফেরদৌস ওয়াহিদের সাথে সুর মেলান আল হেলাল। পরে মঞ্চে বসেই দুজনে শুরু করেন আড্ডা। এর ফাকে আল হেলাল বলেন,আপনার পরিবেশিত গান “সাজিয়ে গুজিয়ে দে মোরে" এর প্রকৃত গীতিকার ও শিল্পীর নাম কি আপনি জানেন ? প্রথমে না বলে পরে তিনি জানতে চান কে ? আল হেলাল বলেন এই গানটির প্রকৃত গীতিকার ও সুরকার বাউল কামাল পাশা (কামাল উদ্দিন)। আল হেলাল বলেন,এই সুরে বাউল কামাল পাশার ৩টি গান রয়েছে তার কাছে। সুতরাং যিনি এই সুরের প্রবক্তা তিনিই এই গানটির রচয়িতা। তখন তাৎক্ষনিকভাবে "নিব আমি চিরবিদায় আর না আসিব ধরায়, যাবো চলে কামাল পাশায় জনমের তরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে" ভনিতাটুকু শিল্পী ফেরদৌস ওয়াহিদকে বলে দেন আল হেলাল।  

 

তথ্যসূত্রে জানা যায়, ১৯৩৭ সালের পরে নিজ গ্রাম ভাটিপাড়ার প্রখ্যাত জমিদার খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরী আসাম প্রাদেশিক পরিষদের এমপি হিসেবে ভারতের শিলং ও কলকাতা তথা পশ্চিমবঙ্গে অবস্থানকালে বাউল কামাল পাশার পিতা মরমী কবি মোঃ আজিম উদ্দিন ওরফে টিয়ার বাপ এমপির এপিএস হিসেবে সেখানে অবস্থান করতেন। ঐ সময় পিতার হাত ধরে ভারতের কলকাতা শিলং গৌহাটিসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান বাউল শিল্পী হিসেবে ঘুরে বেড়িয়েছেন বাউল কামাল পাশা। দিলকী দয়া হয়না,প্রেমের মরা জলে ডুবেনা ও সাজিয়ে গুজিয়ে দে মোরে গানগুলো তাঁর ঐ সময়কার রচনা। এসব গান কলকাতা ভারতের পাশাপাশি তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় মালজুড়া গানের আসরে পরিবেশন করেছেন বাউল কামাল পাশা।পালাগানে শেষ রাতে বিদায়ের গান হিসেবে এই গানটি পরিবেশন করতেন তিনি।
 
লোকগীতি সংগ্রাহক আল হেলাল বলেন,আমি জনপ্রিয় বিখ্যাত এই গানটি ওস্তাদ বাউল কামাল পাশার ভনিতায় ১৯৮২ সালে আমার নিজ গ্রাম সুনামগঞ্জের দিরাই থানার ভরারগাঁও গ্রামের ফকির বাড়ীতে বার্ষিক ওরস অনুষ্ঠানে বাউল কামাল পাশার শিষ্য বাউল মজনু পাশাকে গাইতে দেখেছি। 

 

১ জানুয়ারি, ২০১৬ সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক শিল্পচর্চায় তথ্যপ্রযুক্তির আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও ডিজিটালাইজেশন শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ অঞ্চলের লোকসংগীত ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ এর অংশ হিসেবে জল জোছনার সুর প্রকল্পের অংশ হিসেবে  সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোককবির মধ্যমণি গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এর ২০৬টি গান জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল কর্তৃক রেকর্ড করত: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রেরণ করা হয়। এতে ৫৯নং গান কামালগীতি হিসেবে সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটি পরিবেশন করেন বাউল মোশাহিদ ভান্ডারী। 

 

উল্লেখ্য সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা শিরোনামে রচিত গানটি গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) সাহেবের রচিত একটি জনপ্রিয় মরমী গান।  গত ১৮-০১-২০২০ইং রোজ শনিবার রাত ৮টায় সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলা উপলক্ষ্যে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গানটি পরিবেশন করেন সুনামগঞ্জের প্রখ্যাত মহিলা শিল্পী বাউল রুকশানা ভান্ডারী। 

 

গত ১লা ফেব্রুয়ারি ২০২০ইং বাংলাদেশ টেলিভিশিন এর চট্রগ্রাম কেন্দ্রে সুরের বাংলা অনুষ্ঠানে বাউল কামাল পাশার ৫টি গান সম্প্রচার হয়। অঞ্চলভিত্তিক লোকসংগীতানুষ্ঠান শীর্ষক অনুষ্ঠানটির গবেষণা ও উপস্থাপনায় ছিলেন ড. জেসমিন বুলি। সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় - নিতাই কুমার ভট্টাচার্য । অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন রোমানা শারমীন চিত্রগ্রাহক হিসেবে মনির হোসেন ও কারিগরি সহযোগিতায় সাইলেন্ট মিডিয়া, লাইট ভিশন, মেঘপরী ফিল্মস।  অনুষ্ঠানটির প্রধান সহকারী পরিচালক  এডভোকেট আকরাম হোসেন এবং সম্পাদনা ও প্রযোজনায় ছিলেন আহামাদ রিয়াজ। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঐ অনুষ্ঠানে এই গানটি পরিবেশন করেন বাউল কামাল পাশার জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাউল শিল্পী রুহেল মিয়া তালুকদার।

 

এই সুরে বাউল কামাল পাশার ২য় গানটি হলো: "কেনবা ভবেতে আসিলাম,বন্ধুয়ারে, কেনবা ভবেতে আসিলাম। যা করিবার কিছুই না করলাম,প্রাণ বন্ধুয়ারে।। (১ নং অন্তরা) আসিয়া মায়ার দুনিয়ায়,খুজিয়া না পাইরে তোমায়। পাইবার আশায় সব হারাইলাম।। (২নং অন্তরা) লক্ষ্য জান্নাতুল ফেরদাউস,শুধু এখন করি আফসোস। মাফ করে দাও,তওবা করিলাম।। (৩ নং অন্তরা) এই ভবেতে আসিয়া,রঙ্গরসে দিন কাটিয়া। যাবার বেলা কিছুই না নিলাম।। (৪ নং অন্তরা) পড়িয়া কামিনির ছল্লায়,জনম গেল পাইবার আশায়। যাবো চলে কামাল পাশায়, নাহি ভাবিলাম।।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭