সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ দুইজন আটক

প্রকাশিত: ২০২৬-১১-০২ ১৯:৩৩:২০

News Image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে চৌদ্দগ্রাম নোয়াপাড়া গ্রামের নাহিদ ও একই উপজেলার বাহেরগড়া গ্রামের আব্দুর রহিম মুন্নাকে ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও।

 

সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার আব্দুর রহিম মুন্না।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী পরিবহনের আড়ালে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দাউদকান্দি থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে। অর্থাৎ প্রতি বোতলের আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকা।

 

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

রোগী পরিবহনের মতো মানবিক সেবার আড়ালে মাদক পাচারের এমন অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭