রবিবার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সুনামগঞ্জ-৪ আসনের এমপি নুরুল ইসলাম এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২০২৬-১০-৩১ ১৭:৪৫:২৭

News Image

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির দুর্দিনের নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলমাছ উদ্দিন শিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে মূল সমাবেশে যোগ দেয়।

 

জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ, সিনিয়র সহসভাপতি আবু তাহের বিডিআরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সমাবেশে বক্তারা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান এবং এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭